Nature and Environment

Environment: ‘ক্যালোরি পোড়ান, জ্বালানি নয়’, বার্তা নিয়ে পায়ে হেঁটে ভারত ভ্রমণ অমিতের, ছুঁয়ে গেলেন পশ্চিম মেদিনীপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর:’ক্যালোরি পোড়ান, জ্বালানি নয়’ (Burn Calories Not Fuel)- এই স্লোগান নিয়ে গোটা দেশ পদব্রজে ভ্রমণ করছেন ঝাড়খন্ডের ধানবাদের বাসিন্দা অমিত পাশোয়ান। বছর ২৪ এর যুবক ছত্তিসগড় রাজ্যের রাইপুর থেকে গত ৭ অক্টোবর যাত্রা শুরু করেছেন। শনিবার (২৮ নভেম্বর) ৫২ তম দিনে ওড়িশা সীমান্ত পেরিয়ে বেলদা অতিক্রম করেন। সঙ্গে একটি হস্তচালিত ট্রলি এবং ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। স্নাতক এই যুবক একটি সংস্থায় কাজও পেয়েছিলেন। কাজ ছেড়ে পরিবেশ বাঁচাতে রাস্তায় নামেন। পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে অযথা জ্বালানি না পোড়ানোর আহ্বান জানান।

অমিত পাশোয়ান :

অমিত পাশোয়ানের বক্তব্য, “কথায় কথায় পেট্রোল বা ডিজেল চালিত যান নয়, পায়ে হেঁটে কাজ করুন তাহলে শরীরের ক্যালোরি পুড়বে। শরীরের ক্যালোরি পুড়লে পরিবেশ দূষিত হবে না বরং শরীর সতেজ থাকবে। এতে আবহাওয়ার পরিবর্তন সম্ভব।” মানুষের কাছে এই আবেদন জানাতে অমিতের এই উদ্যোগ। সামান্য আসবাব এবং খাবার নিয়েই অমিতের পথ চলা। ভারতবর্ষের ২৯ টি রাজ্য স্পর্শ করাই অমিতের লক্ষ্য। এজন্য কতদিন লাগবে তা তাঁর জানা নেই। ২৯ টি রাজ্য পরিক্রমা করে ছত্তিশগড়ের রাইপুরেই যাত্রার শেষ করতে চান অমিত।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago