Nature and Environment

জঙ্গলমহলের ‘অরণ্য সপ্তাহ’ যেন সবুজ-রোপনের উৎসব! দু’দুটি নবীন স্বেচ্ছাসেবী সংগঠন বৃক্ষরোপণে মেতে উঠলো ভাদুতলা ও মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: জঙ্গলমহলকে সবুজে-সজীবে ভরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছে ‘জঙ্গলমহল’ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালত। সকলে ঐক্যবদ্ধ হয়ে যেন “সবুজের অভিযানে” নেমেছে। একবিংশ শতাব্দীর মানুষও যেন এতদিনে উপলব্ধি করতে পেরেছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই লাইনগুলি- “চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান…আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার”! তাইতো, আজ প্রতিটি উৎসব-অনুষ্ঠানেই উপহারের ডালিতে ঠাঁয় পাচ্ছে সবুজ চারাগাছ। অন্যদিকে, ‘অরণ্য সপ্তাহ’কে সার্থক করে তুলতে আজ শুধু বনদপ্তরে কিংবা পরিবেশপ্রেমীরাই প্রতিশ্রুতিবদ্ধ নয়, আপামর জনসাধারণও প্রতিজ্ঞাবদ্ধ। রবিবারও বৃক্ষরোপণ উৎসবে মেতে উঠলো, পশ্চিম মেদিনীপুর দু’টি নতুন স্বেচ্ছাসেবী সংগঠন। ভাদুতলার সেচ্ছাসেবী সংগঠন “উদীয়মান” এবং মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন “ব্ল্যাক পার্ল”।

অরণ্য সপ্তাহের কর্মসূচি :

রবিবার, “উদীয়মান” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে অনুষ্ঠিত হল, বৃক্ষরোপণ কর্মসূচি। ভাদুতলা প্রাথমিক বিদ্যালয়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, কুতুরিয়া জুনিয়ার হাইস্কুল সহ সংলগ্ন গ্রাম গুলিতে প্রায় ২০০ টি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন, বৃক্ষরোপণ কর্মসূচির বিশিষ্ট ব্যাক্তিত্ব তথা গোদাপিয়াশাল স্কুলের শিক্ষক মনিকাঞ্চন রায়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আমিতেশ চৌধুরী, ভাদুতলা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সোমা সেনগুপ্ত, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাশু দে প্রমুখ। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি দীপ রায়, সম্পাদক রূপম মুখার্জী, সহ সম্পাদক প্রশান্ত সিং সহ সকল সদস্যরা।

বৃক্ষরোপণ :

অপরদিকে, “অরণ্য সপ্তাহ” উপলক্ষ্যে মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন “ব্ল্যাক পার্ল” আয়োজন করেছিল, বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি। রবিবার সকালে, মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচক এলাকায় পথ চলতি সাধারণ মানুষের হাতে ১০০ টি বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবী সৌরভ বসু। “ব্ল্যাক পার্ল” সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও, বৃক্ষের চারা তুলে দেওয়া হয়- বিভিন্ন থানা, বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের আধিকারিকদের হাতে।

চারাগাছ বিতরণ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago