Paschim Medinipur News

Adivasi Bandh in Midnapore: অ-আদিবাসীদের ST করা চলবেনা! আদিবাসী বনধে স্তব্ধ যান চলাচল, পিড়াকাটা থেকে শালবনীতে বন্ধ দোকানপাট

অর্ণব দাস ও তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: আদিবাসী সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘United Forum of all Adivasi Organization’ এর ডাকা ১২ ঘণ্টার বনধে স্তব্ধ হল জঙ্গলমহল। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম- এর আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে এই বনধে। সড়কপথে যাত্রী পরিবহন প্রায় স্তব্ধ হয়ে গেছে সকাল থেকেই। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতে যাওয়ার বেসরকারি বাস বন্ধ। সরকারি বাসও আটকানো হয়েছে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে। জেলা শহর মেদিনীপুরের কেরানিচটি সহ ভাদুতলা, শালবনী, চন্দ্রকোনা রোড, ক্ষীরপাই, চন্দ্রকোনা, কেশিয়াড়ি, বেলদা, খড়্গপুরের চৌরঙ্গী-তে বৃহস্পতিবার সকাল থেকেই বনধ সমর্থনকারীরা রাস্তায় নামেন।

৬০ নং জাতীয় সড়ক স্তব্ধ:

শুধু জঙ্গলমহলের এই জেলাগুলি নয়, বৃহস্পতিবারের এই বনধে প্রভাব পড়েছে বাংলার অন্যান্য জেলাতেও। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা, শালবনী, কেশিয়াড়ি, ডেবরা থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলার লালগড়, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, লোধাসুলি প্রভৃতি সর্বত্র বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ দোকান-বাজার। প্রসঙ্গত উল্লেখ্য যে, CRI রিপোর্ট পরিবর্তন করে অ-আদিবাসীদের অনৈতিকভাবে জোরপূর্বক ST তালিকায় অন্তর্ভুক্ত করানোর অপচেষ্টা বা ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ডাকে ১২ ঘন্টার এই বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। আর, সেই বনধ সফল করতে সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বিভিন্ন রাজ্য সড়ক এবং ৬০ নং জাতীয় সড়কে বাঁশের ব্যারিকেড করে রাস্তায় নামেন বনধ সমর্থনকারীরা।

মেদিনীপুর শহরের কেরানিচটিতে :

অন্যদিকে, বনধ ঘিরে বৃহস্পতিবার দুপুর নাগাদ উত্তেজনা তৈরি হল চন্দ্রকোনা ১নং (ক্ষীরপাই) বিডিও অফিস চত্বরে। বনধের সমর্থনে BDO অফিস, SI অফিস ও খাদ্যদপ্তরের অফিসের গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন আদিবাসী সংগঠনগুলির সদস্যরা। বনধেও খোলা রয়েছে বিডিও অফিস- এই অভিযোগ তুলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিডিও অফিসের গেটে গেট বন্ধ করে স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পর বিডিও অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়।

বিডিও অফিস চত্বরে উত্তেজনা :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

3 hours ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago