Paschim Medinipur News

Paschim Medinipur: অভিষেকের ‘নবজোয়ার’ রথ পৌঁছনোর আগেই উত্তেজনা! পিংলায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষে আহত কমপক্ষে ১৬ জন

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল নাগাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের শোভাযাত্রা পৌঁছবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত পিংলা-তে। তার ঠিক ২৪ ঘন্টা আগেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা! দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬-১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। রবিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মাধবচক এলাকায়।

দু’পক্ষের মধ্যে সংঘর্ষ :

ঘটনায় বিজেপির অভিযোগ, রবিবার সকাল ১০.৩০-১১টা নাগাদ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান এবং বিজেপি’র বুথ কার্যকারিণী বৈঠক উপলক্ষে একটি ইনডোর মিটিংয়ের আয়োজন করা হয়। সেই মিটিং চলাকালীন তৃণমূল কর্মীরা অতর্কিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনায় বিজেপির ৭ জন কর্মী গুরুতর জখম হয়েছেন বলে বিজেপি সূত্র দাবি করা হয়েছে। যদিও, তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, অভিষেকের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে ডেবরা-সবং রাজ্য সড়কের পাশে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় মাধবচক এলাকার বিজেপি কর্মীরা জমায়েত করে এবং তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শিবশঙ্কর দাস জানান,”বিজেপির এই অতর্কিত হামলার জেরে ৯ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন।”

তৃণমূল নেতার দাবি, আহত তৃণমূল কর্মীদের প্রথমে পিংলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস। তিনি অভিষেকের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করে বলেন, আগামীকাল সবংয়ে অভিষেকের সভা রয়েছে। এই রাস্তা দিয়ে চোর যাবে। তাই, তার আগে বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। দু’পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবচক এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উত্তপ্ত এলাকা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago