Paschim Medinipur News

West Midnapore: নিখোঁজ মেয়ের সন্ধান পেতে গুনিনের কাছে যাচ্ছিলেন দাদা ও ছেলেকে সঙ্গে নিয়ে, মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: নিখোঁজ মেয়ের খোঁজ পেতে গুনিনের কাছে যাচ্ছিলেন নিজের ছেলে ও দাদাকে সঙ্গে নিয়ে। মর্মান্তিক পথ-দুর্ঘটনায় মৃত্যু হল বাবার! গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে ও দাদা ভর্তি আছেন দাঁতন গ্রামীণ হাসপাতালে। রবিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে দাঁতন থানার শালিকোঠা অঞ্চলের চড়কাপাড়া এলাকায়। জানা যায়, বাইকে করে যাওয়ার পথে বালি বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা পূর্ণচন্দ্র ওঝা (৫৫) নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে শুভঙ্কর ওঝা (২৭) এবং দাদা সুকুমার ওঝা (৬০) চিকিৎসাধীন আছেন হাসপাতালে।

মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রতীকী ছবি):

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলদা থানার ব্রাহ্মণখলিশা এলাকা থেকে বাইকে করে তাঁরা ৩ জন দাঁতনের দিকে যাচ্ছিলেন। চড়কাপাড়া এলাকায় বালি বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পূর্ণচন্দ্র ওঝা (৫৫)’র। আহত হন তাঁর ছেলে শুভঙ্কর ওঝা (২৭) ও দাদা সুকুমার ওঝা (৬০)। ঘাতক বালি বোঝাই লরিটি আটক করেছে দাঁতন থানার পুলিশ। চালক পলাতক। এদিকে, পরিবার সূত্রে জানা গেছে পূর্ণচন্দ্র ওঝার এক নাবালিকা কন্যা গত কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যায়। আর তা নিয়ে বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন পূর্ণচন্দ্র বাবু। পরে, রবিবার সকালে নিজের ছেলে ও দাদাকে সাথে নিয়ে দাঁতনে এক গুনিনের কাছে যাচ্ছিলেন, নিখোঁজ মেয়ের সন্ধান পেতে! আর, তখনই চরকাপাড়ার কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় পূর্ণচন্দ্র বাবুর। আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকাবাসী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago