Midnapore News

ক্যান্সার আক্রান্তদের সাহায্যার্থে আবারো পথে নামল মেদিনীপুর ছাত্রসমাজ, তুলে দেওয়া হল লক্ষাধিক টাকা

সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৮ জুন: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিন অসহায় রোগীর পরিবারের হাতে লক্ষাধিক টাকার আর্থিক সাহায্য তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ছাত্রসমাজ। ক্যান্সার আক্রান্ত কেশপুরের শেখ আবদুল্লা, গোলাপীচকের (মেদনীপুর সদর) রোহন দাস এবং মেদিনীপুর শহরের অনির্বাণ ভুঁইয়ার জন্য মেদিনীপুরের রাজপথে নেমে অর্থ সংগ্রহ করে, রবিবার সন্ধ্যায় অসহায় পরিবারগুলোর হাতে তুলে দিলেন মেদিনীপুর ছাত্রসমাজ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা। টানা তিন দিন শহরের রাজপথে কৌটো হাতে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেন সংগঠনের সদস্য-সদস্যারা। শুধু তাই নয়, অনলাইন মাধ্যমেও টাকা তুলেছেন তাঁরা। সবমিলায়ে, মোট ১ লক্ষ ২১ হাজার ৩৩৭ টাকা তাঁরা তুলে দিয়েছেন তিন পরিবারের সদস্যদের হাতে।

রাজপথে ছাত্রসমাজ :

সংগৃহীত এই অর্থ রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের কাছে সান্ধ্যকালীন এক অনাড়ম্বর কর্মসূচিতে বিভিন্ন শুভানুধ্যায়ী মানুষজনের উপস্থিতিতে পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে, এর আগেও মেদিনীপুর ছাত্রসমাজের তরফে এভাবেই ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করে তুলে দেওয়া হয়েছিল পরিবারের সদস্যদের হাতে। রবিবার সন্ধ্যার অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষিকা নূপুর ঘোষ, সমাজকর্মী প্রণব দুবে, সমাজকর্মী রিংকু চক্রবর্তী, অসীম ধর, জয়ন্ত মন্ডল, অশোক চক্রবর্তী প্রমুখ। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সম্পাদক অণিমেশ প্রামাণিক, আগন্তুক ঘোড়াই, অভিজিৎ চক্রবর্তী, সোমা চট্টরাজ, করবী বিশ্বাস, নন্দদুলাল মাণিক সহ অন্যান্যরা। ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, “অতীতের দিনগুলোর মতো মেদিনীপুর শহরবাসী ছাত্রসমাজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আজকের এই অসহায় পরিবারগুলোর পাশে আবারো দাঁড়ানোর জন্য আমরা ছাত্রসমাজ পরিবার শহরবাসীর কাছে কৃতজ্ঞ।” সম্পাদক অনিমেষ প্রামানিক বলেন, “এতো শুভানুধ্যায়ী মানুষের আশীর্বাদ বিফলে যাবে না! তিনজন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেই।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago