Paschim Medinipur News

Paschim Medinipur: গ্রামের জনসংখ্যা ২৬৫, গত ১ বছরেরও কম সময়ে মৃত্যু ১২ জনের! অবশেষে তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: রাত হলেই বাড়ছে ভয়। ভয়ে সন্ধ্যা থেকে ঘরে তালা লাগিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন সকলে। ডাইনি কিংবা ভূতের ভয়ে নাওয়া-খাওয়া ভুলেছে গ্রামের সকলে। তাঁদের বক্তব্য, গত এক-দেড় মাসে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে। আতঙ্ক ভূত-প্রেত-আত্মা বা ডাইনি প্রবেশ করেছে গ্রামে! আসল কারণ খুঁজে দেখুক প্রশাসন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুর পঞ্চায়েতের লোধা শবর অধ্যুষিত শাঁখারীমোড় বা সুন্দরপুর এলাকার। সোমবার অবশ্য গ্রামে পৌঁছে গিয়েছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের একটি দল।

গ্রামে চাঞ্চল্য :

গ্রামে হঠাৎ করে বেড়েছে মৃত্যুর হার। তবে, সেই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি। আতঙ্কে সন্ধ্যে হলেই বাড়ির মধ্যে সিঁটিয়ে থাকছেন পরিবারের লোকজন। এই বিষয়ে সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “ওই এলাকায় ৬৯টি পরিবারের বাস। লোকসংখ্যা কমবেশি ২৬৫। গত জুলাই (২০২২) মাস থেকে ১২ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে মৃত্যু হয়েছে একই পরিবারের দু’জনের।” প্রশাসন এবং স্থানীয় এলাকাবাসীদের মারফত জানা যায়, লোধা অধ্যুষিত ওই গ্রামের মানুষজন চোলাই মদ বা বিষ মদ পান করেন। তাতেই, লিভারের সমস্যা এবং তা থেকে হার্ট অ্যাটাক সহ নানা কারণে মৃত্যু হয়েছে। তবে, স্বাস্থ্য দপ্তর বা প্রশাসন এতদিন কেন উদাসীন ছিলেন? এই প্রশ্নের উত্তর মেলেনি স্থানীয় প্রশাসন বা ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে।

গত একমাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর অবশেষে সোমবার থেকে স্বাস্থ্য দপ্তরের তৎপরতা শুরু হয়েছে। মায়ের মৃত্যুর ১৫ দিনের মাথায় তাঁর ছেলের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। যদিও, স্বাস্থ্য দপ্তরের অনুমান, সত্তোরোর্ধ্ব মায়ের মৃত্যু বার্ধক্য জনিত রোগের কারণে হলেও, বছর ৪০’র ছেলের মৃত্যু হয়েছে লিভার সিরোসিস বা অতিরিক্ত মদ্যপানের ফলে লিভারের জটিল সমস্যার কারণে! এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “স্বাস্থ্য দপ্তরের তরফে ওই গ্রামে আগেও সচেতনতা শিবির করা হয়েছে। তা সত্ত্বেও, ওঁরা হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র এড়িয়ে যেতেন।” চোলাই মদের এই বাড়বাড়ন্ত নিয়ে পাশাপাশি গ্রামের বাসিন্দারাও অভিযোগ করেছেন। তবে, শেষ পর্যন্ত কোন লাভ হয়নি। গত প্রায় ১ বছরে ছোট্ট এই গ্রামে ১২ জনের মৃত্যুর পর, গ্রামের অবশিষ্ট বাসিন্দাদের সমস্ত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। তাঁদের মতে, মৃত্যুর হার খুব একটা অস্বাভাবিক না হলেও, সোমবার থেকেই গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে, ভূত-প্রেত বা ডাইনির বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর সহ বিজ্ঞান মঞ্চের তরফে।

শুনশান গ্রাম :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago