Paschim Medinipur News

Paschim Medinipur: জাতীয় সড়কে SDPO-র নেতৃত্বে চলছিল নাকা চেকিং, প্রাইভেট কার আটকানোর পরই চক্ষু চড়ক গাছ পুলিশের

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: ১৬নং জাতীয় সড়কে ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় ডেবরা’র এসডিপিও (SDPO)-র নেতৃত্বে চলছিল নাকা চেকিং। নাকা চেকিং চলাকালীন একটি প্রাইভেট কার-কে আটকানো হয়। গাড়িটি উড়িষ্যা থেকে কলকাতার দিকে আসছিল। এরপর, ওই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ আধিকারিকদের! গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে প্যাকেট করা একের পর এক বস্তা। পুলিশের বুঝে নিতে অসুবিধা হয় না যে, এগুলো আসলে গাঁজা-র বস্তা! সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এমন ঘটনাই ঘটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায়, ১৬ নং জাতীয় সড়কের উপর। প্রায় ৬৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই যুবককে।

বাজেয়াপ্ত গাঁজা-র বস্তা :

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ১৬নং জাতীয় সড়কে ডেবরা টোল প্লাজা সংলগ্ন এলাকায় ডেবরা’র এসডিপিও-র নেতৃত্বে নাকা চেকিং চলাকালীন উড়িষ্যার দিক থেকে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় ৬৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে ডেবরা থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় চালক সহ দুই যুবককে গ্রেপ্তারও করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুই যুবকের নাম যথাক্রমে- সামিম হোসেন ও আক্রম সেক। দু’জনই নদীয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত দুই যুবক আন্তঃরাজ্য গাঁজা পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। ইতিমধ্যে, ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডেবরা থানার পুলিশ। তাদের আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago