Paschim Medinipur

Medinipur: উড়ে গিয়ে পড়ল অন্য লেনে! বেলদায় জাতীয় সড়কে ভয়াবহ পথ-দুর্ঘটনা; মৃত্যু দিঘাগামী ৪ পর্যটকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: সাতসকালেই জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চার জনের! শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানিসরাই এলাকায় ১৬নং জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে জানা গেছে, খড়গপুর-বালেশ্বর এই জাতীয় সড়কের উপর একটি ট্রাক ও স্করপিও-র মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্করপিও-তে থাকা চার জনের। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বেলদা থানার পুলিশ। আটক করা হয় ট্রাকটিকে। গ্রেপ্তার হয়েছেন ট্রাকের চালক। যদিও প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ক্ষেত্রে স্করপিও-র অতিরিক্ত গতিবেগই দায়ী!

দুর্ঘটনাগ্রস্ত স্করপিও:

বিজ্ঞাপন (Advertisement):

জানা গিয়েছে, এদিন খড়্গপুরের দিক থেকে একটি স্করপিও গাড়িতে করে চারজন বালেশ্বরের (ওড়িশার) দিকে যাচ্ছিলেন। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে, বেলদার রানিসরাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্করপিওটি ডিভাইডার টপকে অন্য লেনে গিয়ে পড়ে! আর তাতেই খড়্গপুরগামী একটি টমেটো বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওই স্করপিও-র। দুমড়েমুচড়ে যায় স্করপিওটি। ট্রাকের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে, ট্রাকের চালক ও খালাসি অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত স্করপিও গাড়ি থেকে মৃত যাত্রীদের বের করতে যথেষ্ট বেগে পেতে হয় পুলিশকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহায়তায় ইলেকট্রিক কাটার ও ক্রেনের সাহায্যে ধীরে ধীরে গাড়ির চার যাত্রীকে উদ্ধার করে বেলদা হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসকেরা চার জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত চারজনই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা। তাঁরা দিঘার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতরা হলেন যথাক্রমে কার্তিক চন্দ্র লাহিড়ী (৬০), অতনু গুহ (৪২), বিশ্বজিৎ মন্ডল (৪৮) এবং হিমাদ্রি শেখর পাত্র (৪৪)। তাঁরা সকলেই আসানসোলের একটি আবাসনের বাসিন্দা। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্করপিও-র অতিরিক্ত গতিবেগের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা। তবে, গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালককে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago