Paschim Medinipur

Midnapore: “কখন সাইরেন বাজবে, সতর্ক থাকতে হত ২৪ ঘন্টাই!” যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে বাড়ি ফিরে ভারত সরকারকে ধন্যবাদ দিলেন পশ্চিম মেদিনীপুরের গবেষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: “সবাই আতঙ্কের মধ্যে ছিলাম। কখন, কোথায় মিসাইল পড়বে কেউ জানতো না! তাই, ২৪ ঘন্টাই সতর্ক থাকতে হতো। সাইরেন বাজলেই নিরাপদ আশ্রয়ে গিয়ে সময় কাটাতে হতো।” যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে বাড়ি ফিরে ঠিক এভাবেই আতঙ্কের প্রহর গুলির অভিজ্ঞতা শোনালেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের গবেষক-পড়ুয়া আকাশ পাঁজা। ঘরের ছেলের বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত পরিবার। পুজোর আগেই নিরাপদে বাড়ি ফিরতে পেরে আপ্লুত আকাশও! যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে গত ১৪ অক্টোবর দেশে ফিরেছেন আকাশ। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ দিয়েছেন ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বছর ২৫’র এই গবেষক। তাঁর মতে, “একটা সময় বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম! ভারত সরকারকে ধন্যবাদ আমাদের উদ্ধার করতে বিশেষ বিমান পাঠানোর জন্য।”

বাড়ি ফিরলেন আকাশ:

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে ইজরায়েল। ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পরেশনগর এলাকার বাসিন্দা আকাশ গত আড়াই বছর আগে সেখানে গিয়েছিলেন গবেষণা করার জন্য। ইজরায়েলের আরিয়েল ইউনিভার্সিটি (Ariel University)-তে গবেষণারত আকাশ সহ এদেশের কয়েকশো গবেষক ও বিজ্ঞানীরা ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে আটকে পড়েছিলেন। একটা সময় প্রাণ হাতে নিয়ে ফিরে আসার বিষয়েও তৈরি হয়েছিল দুশ্চিন্তা! অবশেষে গত ১২ অক্টোবর থেকে ভারত সরকারের তরফে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশেষ বিমান পাঠানো হয়। ভারতীয় দূতাবাসের তৎপরতায় দেশে ফিরে আসেন আকাশ সহ কয়েকশো পড়ুয়া, গবেষক, বিজ্ঞানী সহ বিভিন্ন পেশার মানুষজন। এদিকে, দেবীর বোধনের আগেই ছেলে বাড়ি ফিরে আসায় পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে গেছে বলে জানান আকাশের মা রিক্তা পাঁজা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago