Paschim Medinipur

Medinipur: প্রত্যন্ত এলাকায় বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণ রুখতে কন্যাশ্রী, রূপশ্রী-তেই ভরসা রাখছে প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ‘বাল্যবিবাহ’ সম্পূর্ণভাবে নির্মূল করতে বদ্ধপরিকর প্রশাসন। এ নিয়ে জেলাশাসকের তরফে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এবার এগিয়ে এলো দাঁতন-২ নং ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তর। শুক্রবার দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দাঁতন-২ নং ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায়। কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের প্রচার সহ সচেতনতামূলক নানা প্ল্যাকার্ড হাতে মিছিল করেন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সহায়িকা সহ এলাকার পড়ুয়া ও মহিলারা।

পথ নাটিকা:

বিজ্ঞাপন (Advertisement):

অভিভাবকদের সচেতন করতে একটি ‘পথনাটিকা’-ও অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ এবং নাবালিকাদের গর্ভধারণের ক্ষতিকর দিকগুলি নিয়ে আলোচনা করেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। উপস্থিত ছিলেন বিডিও অভিরূপ ভট্টাচার্য, ব্লক স্বাস্থ্য আধিকারিক নিলয় কুমার দাস, দাঁতন থানার আইসি তীর্থ সারথী হালদার, শিশু সুরক্ষা আধিকারিক কৌশিক রায় সহ অন্যান্যরা। বিডিও অভিরূপ ভট্টাচার্য বলেন, “দাঁতন-২ নং ব্লকে এখনও সচেতনতার অভাব রয়েছে। বাল্যবিবাহের হারও দুশ্চিন্তার। তাই, নাবালিকাদের বিয়ে ও অল্প বয়সে গর্ভধারণ আটকাতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে এ নিয়ে আরো বেশি বেশি করে বিভিন্ন স্কুলেও সচেতনতা শিবিরের আয়োজন করা হবে।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago