Paschim Medinipur

Midnapore: খবরের জেরে নড়ে বসল প্রশাসন, ‘নবান্ন’ ঘরে তুললেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর কৃষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: অবশেষে বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের জেরে তৎপর হল জেলা ও ব্লক প্রশাসন। দলের অঞ্চল সভাপতির ‘চোখরাঙানি’-তে গত ১ মাস ধরে যে পাকা ধান মাঠেই পড়ে পড়ে নষ্ট হচ্ছিল; সেই ৫ বিঘা জমির ‘নবান্ন’-ই অবশেষে ঘরে তুললেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সিদাডিহির কৃষক চিরঞ্জীব খান। মঙ্গলবার ও বুধবার মিলিয়ে মাঠে পড়ে থাকা তাঁর সব ধান কাটা হয় মূলত সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) ও ব্লক কৃষি আধিকারিক (ADA)-এর উদ্যোগে। তাঁদের ছাড়াও চিরঞ্জীব এজন্য ধন্যবাদ জানিয়েছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় এবং দলের জেলা সভাপতি সুজয় হাজরা-কেও। অভিযোগ পাওয়ার পরই সুজয় তৎপরতা দেখিয়েছিলেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসেরই প্রবীণ কর্মী ও সিদাডিহির বর্ধিষ্ণু কৃষক চিরঞ্জীব খান।

কাটা হল ধান :

মঙ্গলবার দুপুরের পর থেকেই শালবনী ব্লক প্রশাসনের তৎপরতায় হার্ভেস্টার মেশিনের সাহায্যে নিজের জমির ধান কেটে বাড়িতে তুললেন শালবনী ব্লকের ৩নং শালবনী অঞ্চলের সিদাডিহি গ্রামের বাসিন্দা চিরঞ্জীব খান। নবান্ন ঘরে উঠতেই খুশির হাসিতে ভাসল চিরঞ্জীবের গোটা পরিবার। মাঠে দাঁড়িয়ে চিরঞ্জীব বললেন, “মুখ্যমন্ত্রীর প্রতি আমার প্রণাম। এছাড়াও, বিডিও (রোমান মণ্ডল), জয়েন্ট বিডিও (দেবব্রত কোনার) এবং এডিএ-র তৎপরতাতেই আমি ধান কাটতে পেরেছি। তবে, আইসি (গোপাল বিশ্বাস)-র তরফে কোন সহায়তা পাইনি! তবে, আমার দলের জেলা সভাপতি সুজয় (হাজারা), আমার ছোট ভাইয়ের মতো, ও সঙ্গে সঙ্গে শীর্ষস্থরে বিষয়টি জানিয়েছিলেন। ওকেও ধন্যবাদ জানাই। হয়তো আমার অনেকটা ধান নষ্ট হল, তবে শেষ পর্যন্ত আমি খুশি।” প্রসঙ্গত, স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষের হুমকিতে দীর্ঘ এক-দেড়মাস ধরে নিজের জমির ধান কাটতে পারছিলেন না দলেরই প্রবীণ কর্মী চিরঞ্জীব খান। তাঁর অভিযোগের ভিত্তিতেই রবিবার বেঙ্গল পোস্ট সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়। যদিও, অভিযোগ অস্বীকার করেছিলেন অসিত। তবে, খবর প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসে প্রশাসন। বিডিও সহ ব্লক প্রশাসনের তৎপরতাতেই শালবনীর কৃষক শেষ পর্যন্ত ‘নবান্ন’ ঘরে তুললেন!

মাঠেই পড়ে পাকা ধান (রবিবারের ছবি):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago