Paschim Medinipur

Fighter Jet Runaway: পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে ‘তেরঙ্গা’ হাতে সারিবদ্ধ জওয়ানরা, যেন যুদ্ধের প্রস্তুতি! বেলদা রানওয়ের উপর চক্কর কাটল বায়ুসেনার যুদ্ধবিমান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: রানওয়ে তৈরী হয়েছে আগেই। তবে, এবারও অবতরণ (ল্যান্ডিং) করলনা বায়ুসেনার যুদ্ধবিমান! পশ্চিম মেদিনীপুরের ‘বেলদা রানওয়ে’ (Belda Runaway)-র বেশ উপরে (প্রায় ১০০ মিটার উপরে) চক্কর কেটেই মহড়া শেষ করল বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান। এর আগে গত নভেম্বর মাসেও (১৬ নভেম্বর, ২০২৩) বায়ুসেনার যুদ্ধবিমানের মহড়া হয়েছে ৬০নং জাতীয় সড়কের উপর বেলদা রানওয়ের উপরে। সেবারও ল্যান্ডিং হয়নি। আর এবারও মহড়া ঘিরে রবিবার সকাল থেকে সাজো সাজো রব উঠেছিল ৬০ নং জাতীয় সড়কের উপর বেলদা রানওয়েতে। দুই পাশে ব্যারিকেডও করা হয়েছিল। তেরঙ্গা হাতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন বায়ুসেনার জওয়ানরা। তবে, সবকিছুই যেন ফিকে হয়ে যায় বায়ুসেনার যুদ্ধবিমান রানওয়েতে অবতরণ না করায়! এনিয়ে নিজেদের হতাশা চেপে রাখেননি এলাকাবাসী থেকে শুরু করে পথচারীরা। তাঁদের মতে, যুদ্ধবিমান যখন অবতরণই করলোনা, সকাল থেকে এইভাবে ওই এলাকা ঘিরে ফেলার কি দরকার ছিল!

বেলদা রানওয়েতে:

জানা যায়, এখনও রানওয়েতে অবতরণ করার অনুমতিই মেলেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে যুদ্ধবিমান অবতরণ করানোর জন্য প্রয়োজনীয় চিঠিও পাঠানো হয়নি বলে জানা যায়। ফলে, রানওয়ে প্রস্তুত হলেও, প্রয়োজনীয় ট্রাফিক নিয়ন্ত্রণ করে যুদ্ধবিমান অবতরণ করানোর যে উদ্যোগ নেওয়া প্রয়োজন; সেসব কিছুই হয়নি এদিন। ফলে এদিনও আকাশপথে শুধুই মহড়া হয়েছে। বহু প্রতীক্ষিত যুদ্ধবিমানের অবতরণ হয়নি পশ্চিম মেদিনীপুরের বেলদা রানওয়েতে। জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, বেলদা রানওয়েতে যুদ্ধবিমান অবতরণ করানোর প্রয়োজনীয় অনুমতি ছিলোনা বায়ুসেনা কর্তৃপক্ষের কাছে।

আকাশে :

উল্লেখ্য যে, আপদকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য পশ্চিম মেদিনীপুরে বেলদাতে জাতীয় সড়কের (৬০ নং) উপর তৈরী করা হয়েছে বায়ুসেনার যুদ্ধবিমান অবতরণের রানওয়ে। বেলদা থানার শ্যামপুরা থেকে পোক্তাপুল পর্যন্ত এই ৫ কিলোমিটার সমান্তরাল হাইওয়ে-তে প্রস্তুত করা হয়েছে যুদ্ধবিমানের রানওয়ে। তবে, যুদ্ধকালীন তৎপরতায় দু’দুবার মহড়া হয়ে গেলেও, শেষ পর্যন্ত অবতরণ করলো না যুদ্ধবিমান!

৬০নং জাতীয় সড়কের উপর:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago