Politics

Medinipur: “তৃণমূলে ঢুকতে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছি…CCTV ফুটেজ আছে!” হিরণকে ‘চ্যালেঞ্জ’ অভিষেকের; “দু’নম্বরি লোক” বলেও কটাক্ষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: “এখানে যাঁকে বিজেপি দাঁড় করিয়েছে, সে ছ’-আট মাস আগে আমার দফতরে এসেছিল। তৃণমূলে ঢোকার জন্য এসেছিল। আমি দরজা বন্ধ করে দিয়েছি। ঢুকতে দিইনি। তারও CCTV ফুটেজ আছে। তাকেও বলব, মিথ্যা কথা বলো, কিন্তু বেশি বলতে নেই!” রবিবাসরীয় বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দেব ওরফে দীপক অধিকারীর সমর্থনে প্রচারে এসে হুডখোলা গাড়িতে দেব-কে পাশে নিয়ে, ‘নাম না করে‘ বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ-কে ঠিক এভাবেই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে হিরণ-কে ছুঁড়ে দিয়েছেন কড়া চ্যালেঞ্জও! অভিষেকের হুঁশিয়ারি, “আর একবার মিডিয়ার সামনে বলো যে মিথ্যে কথা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাইনি; তাহলে আমিও CCTV ফুটেজটা ছাড়ব। বুঝবে কত ধানে কত চাল!”

দেবকে পাশে নিয়ে হিরণকে চ্যালেঞ্জ অভিষেকের:

এখানেই থামেননি অভিষেক। হিরণ-কে “দু’নম্বরি লোক” বলেও কটাক্ষ করেন তিনি। অভিষেক এদিন ঘাটালের ময়রাপুকুর মোড়ে রোড-শো শেষে বলেন, “খড়্গপুর থেকে বিধানসভা ভোটে ২০২১ সালে জয়ী হয়েছেন। চলে যান খড়্গপুরে। সেখানে ১০ পয়সার উন্নয়ন করেছেন কি না দেখে আসুন। সে দেবকে হারাবে! আমি বলব, আগে খড়্গপুর সামলাও। পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। এখন বলছি এ কথা? তার কারণ, বিজেপির লোকেরাই চায় না এ রকম দু’নম্বরি লোককে; যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত দু’নম্বরি!”

হিরণের এই ছবিই প্রকাশ্যে আনা হয়েছিল সেই সময় (January, 2023), ছবি ঋণ- বাংলা জাগো:

প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসে হিরণে-র তৃণমূলে যাওয়া নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায়! সেই সময় সমাজ-মাধ্যমে একটি ছবিও ভাইরাল হয়। যে ছবিতে দেখা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের তৎকালীন জেলা কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি পাশাপাশি বসে। অজিত জানিয়েছিলেন, “ছবি কথা বলে।” হিরণের বক্তব্য ছিল, “ছবি বিকৃত করে সমাজমাধ্যমে ছাড়া হয়েছে।” সেই সময়ও অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, “তাহলে পুলিশের কাছে যান!” এদিন (৭ এপ্রিল) আরও ‘কড়া চ্যালেঞ্জ’ ছুঁড়লেন। এবার, হিরণ কি করেন, সেটাই দেখার অপেক্ষায় ঘাটাল তথা পশ্চিম মেদিনীপুরবাসী!

ঘাটালে জনসমুদ্রের মাঝে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago