Paschim Medinipur

Medinipur: জুন না অগ্নি? দেব না হিরণ? চার জুন চার ‘সেলিব্রেটি’ প্রার্থীর দিকে তাকিয়ে পশ্চিম মেদিনীপুরের প্রায় ৩১ লক্ষ ভোটার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: রাত পোহালেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। তাকিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার (ঝাড়গ্রাম লোকসভা বাদে) ৩০ লক্ষ ৭১ হাজার ২৯৯ ভোটারও। মেদিনীপুরে জুন (জুন মালিয়া) না অগ্নি (অগ্নিমিত্রা পাল)? ঘাটালে দেব (দীপক অধিকারী) না হিরণ (হিরন্ময় চট্টোপাধ্যায়)? শেষ পর্যন্ত জয়ের ‘মুকুট’ উঠবে কার মাথায়? শুধুই জয়-পরাজয় নয়, জড়িয়ে চার ‘সেলিব্রেটি’ প্রার্থীর সম্মানের লড়াইও! ফলাফলের আগের রাতে (সোমবার রাতে) মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের স্পষ্ট বার্তা, “শংসাপত্র নিয়েই বেরোবো!” আত্মবিশ্বাসী জুন জানান, “জয়ের বিষয়ে ২০০ শতাংশ আশাবাদী! তবে, আমার তো হারানোর কিছু নেই, মেদিনীপুর বিধায়ক তো থাকবোই।” ঘাটালের ‘বিদায়ী’ সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, “আমরাই জিতছি। তৃণমূল রাজ্যে অন্তত ২৫-২৬টি আসন পাবে। বেশিও হতে পারে!” বিজেপি প্রার্থী তথা খড়্গপুর সদরের বিধায়ক হিরণ ‘সতর্ক’ করে দিয়েছেন নিজের কাউন্টিং এজেন্ট তথা গণনা’র দায়িত্বে থাকা কর্মীদের।

স্ট্রং রুমে নজর অগ্নিমিত্রার:

উল্লেখ্য যে, ঘাটাল লোকসভায় এবার (২০২৪) ভোট পড়েছিল ৮২.১৭ শতাংশ। ১৯,৩৯,৯৪৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫,৯৩,৯৯০ জন। মেদিনীপুর লোকসভায় ভোট পড়েছিল ৮১.৫৬ শতাংশ। ১৮,১১,২৪৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪,৭৭,৩০৯ জন। রাজনৈতিক মহলের মতে, ঘাটাল লোকসভা দখলের ক্ষেত্রে তথা দেব-হিরণের জয়-পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করতে চলেছে কেশপুর বিধানসভায় তৃণমূলের লিড। লিড ৩০ হাজারের ‘কম’ হলে নাকি কপালে দুঃখ আছে ‘বিদায়ী’ সাংসদের! অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ফলাফলের আগের দিন অর্থাৎ সোমবার (৩ জুন) বিকেলে ঘাটালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, মেদিনীপুর লোকসভার অধীন খড়্গপুর সদর (বা, শহর) বিধানসভার ‘লিড’ (২০১৯ সালে দিলীপ ঘোষ প্রায় ৪৫ হাজার লিড পেয়েছিলেন) অগ্নিমিত্রা-জুনের লড়াইয়ে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা গ্রহণ করবে তা বলাই বাহুল্য। এই লোকসভার অধীন খড়্গপুর গ্রামীণে তৃণমূল অন্তত ১০-১৫ হাজার লিড পাবে বলে দলীয় কর্মী সমর্থকদের দাবি। অন্যদিকে, মেদিনীপুর শহর সহ সদর বিধানসভায় বিজেপি অন্তত ১০ হাজার লিড পাবে বলে সমর্থকদের দাবি। এছাড়াও, নারায়ণগড়, এগরা বিধানসভায় লিড পাওয়ার কথা বিজেপি-র। কেশিয়াড়ি, দাঁতনের ক্ষেত্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ারই সম্ভাবনা। যদিও, সবই ‘সম্ভাবনা’ মাত্র, চার জুন (4 জুন) শেষ হাসি কে হাসবেন; তা শুধু জানেন ‘অন্তর্যামী’ জনতা-জনার্দনই!

নজর জুন মালিয়া-রও:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago