Paschim Medinipur

Midnapore: গাছে ধাক্কা মেরেই উড়ে গেল বাইক! শালবনীতে প্রাণ গেল যুবকের; মনসা মন্দিরে যাওয়ার পথে মেদিনীপুরে দুর্ঘটনায় আহত ১৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: হেলমেট বিহীন বেলাগাম বাইক ড্রাইভ! মাত্র ১৮-তেই প্রাণ গেল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের যুবকের। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন আরও ১। সম্পর্কে তাঁরা শ্যালক-ভগিনীপতি মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর রঞ্জা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জা থেকে গোয়ালতোড়ের দিকে যাওয়ার পথে দ্রুত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা শাল গাছে। বাইকের গতি এতোটাই ছিল যে, ধাক্কা মারার পর বাইকটি প্রায় ৫০-৬০ মিটার দূরে উড়ে গিয়ে পড়ে। লুটিয়ে পড়েন বাইকে থাকা দু’জনই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে। তবে, বছর ১৮’র যুবক মার্শাল মুর্মুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তাঁর ভগিনীপতি, বছর ৩২’র বিনোদ হাঁসদা।

উড়ে গিয়ে পড়ে বাইক :

জানা যায়, বিনোদের বাড়ি রঞ্জা এলাকাতেই। তাঁর শ্যালক মার্শালের বাড়ি গোয়ালতোড়ে। পিড়াকাটা সংলগ্ন রঞ্জা থেকে তাঁরা গোয়ালতোড়ের দিকেই যাচ্ছিলেন। রঞ্জার জঙ্গল রাস্তায় মাত্র ১-২ কিলোমিটার যেতে না যেতেই ঘটে এই দুর্ঘটনা! বাইক চালাচ্ছিলেন মার্শাল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমান। বিনোদ মূলত হাতে ও পায়ে চোট পেয়েছেন বলে জানা গেছে। দু’জনের মাথাতেই হেলমেট ছিলোনা বলে পুলিশ সূত্রে জানা গেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তাঁরা মদ্যপ ছিলেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা ঘিরে পরিবারে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া!

বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, কেশপুর ব্লকের আনন্দপুর থেকে একটি ম্যাটাডোরে (বা, হাতি গাড়িতে) করে মাদপুরের প্রসিদ্ধ মনসা মন্দিরে যাচ্ছিলেন আনন্দপুরের ১৮-১৯ জন যুবক। বেলা ১২টা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের জামতলা সংলগ্ন তেতুলতলা এলাকায়, সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মেরে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাটাডোরটি। ঘটনায় গুরুতর আহত হন কমবেশি সকলেই। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ১৩ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। এর মধ্যে, প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৯ জনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

মেদিনীপুর মেডিকেলে আনন্দপুরের আহত যুবকরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago