Paschim Medinipur

Medinipur: হুগলি সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, ‘পাক্কা খবর’ পৌঁছতেই তিন যুবককে পাকড়াও করল দাসপুর থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে। ঘাটাল মহকুমা পুলিশের কাছে বেশ কয়েকদিন ধরেই খবর আসছিল। শুক্রবার রাতে বিশ্বস্ত সূত্রে একেবারে ‘পাক্কা খবর’ পৌঁছতেই এসডিপিও দুর্লভ সরকার এবং ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে দাসপুর থানার পুলিশ দুই জেলার সীমান্ত এলাকা চাঁইপাটে একেবারে ওঁত পেতে বসে থাকেন। তিন যুবক ব্যাগ নিয়ে পৌঁছতেই ঝাঁপিয়ে পড়েন পুলিশকর্মীরা। আটক করা হয় তিন যুবককে। খবর দেওয়া দাসপুর-২ এর বিডিও প্রবীর কুমার শীটকে। তাঁর উপস্থিতিতেই খোলা হয় ব্যাগ! ঝোলা থেকে একে একে বেরিয়ে আসে ‘বিড়াল’, মানে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই গ্রেপ্তার করা হয় তিন জনকে।

উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ:

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের তিনজনের নাম যথাক্রমে- জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। ধৃতরা দাসপুর থানার সামাটবেড়িয়া, কলোড়া ও যদুপুরের বাসিন্দা। ধৃতদের বয়স ২০-২৫’এর মধ্যে। পুলিশের অনুমান, এই তিন যুবক শুধুমাত্র পাচারকারী হিসেবে কাজ করতেন। আন্তঃজেলা মূল পাচারচক্রীদের খোঁজে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দাসপুর থানা তথা ঘাটাল মহকুমা পুলিশ। এসডিপিও দুর্লভ সরকার বলেন, “এই এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা। দীর্ঘদিন ধরেই এই এলাকা দিয়ে ফেনসিডিল জাতীয় নিষিদ্ধ কাফ সিরাপ বা বিভিন্ন ধরনের মাদক পাচার হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। সেইমতোই এদিন পাক্কা খবর পৌঁছতেই আমরা হানা দিই। ওদের কাছ থেকে তিন ব্যাগ নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।” ওসি অঞ্জনি তেওয়ারি বলেন, আজ (শনিবার) দুপুরে আদালতে পেশ করে হেফাজতে (পুলিশ হেফাজতে) নেওয়ার আবেদন জানানো হবে। ওদের জিজ্ঞাসাবাদ করেই মূল-মাথাদের পাকড়াও করার চেষ্টা করা হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago