Paschim Medinipur

Paschim Medinipur: ছাত্র-ছাত্রীদের পরিবেশ-সচেতন করতে ব্লক প্রশাসনের উদ্যোগে ‘জীববৈচিত্র্য’ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা শালবনীতে, প্রথম গোদাপিয়াশালের সজল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বর্তমান প্রজন্মের পড়ুয়াদের পরিবেশের প্রতি মনোযোগী ও সচেতন করে তোলাই মূল উদ্দেশ্য। আর, সেই উদ্দেশ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে প্রতিটি ব্লকে Biodivesity বা জীববৈচিত্র্যের উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শালবনী ব্লকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বয়ং BDO রোমান মন্ডলের তত্ত্বাবধানে বিডিও অফিসের সভাগৃহে ব্লকের বিভিন্ন অংশগ্রহণকারী স্কুলের পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

প্রথম সজল মাসান্ত:

সুপ্রীতি ও সৃজাতা:

জীববৈচিত্র্য বিষয়ক এই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজল মাসান্ত। যুগ্ম দ্বিতীয় হয়েছে শালবনী নিচুমঞ্জরী বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী, যথাক্রমে সুপ্রীতি সামন্ত (দশম শ্রেণী) ও সৃজাতা মোদক (নবম শ্রেণী)। তৃতীয় স্থান অধিকার করে শালবনী নিচুমঞ্জরী স্কুলেরই দশম শ্রেণীর ছাত্রী একার্না দে। শুক্রবার দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। সফল ছাত্র-ছাত্রীদের হাতে উপহার তুলে দেন বিডিও (BDO) রোমান মন্ডল এবং জয়েন্ট বিডিও দেবব্রত কোনার। বিডিও জানান, “সফল চার জন ছাত্র-ছাত্রী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।” গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের তরফে এদিন উপস্থিত ছিলেন ভূগোল বিষয়ের শিক্ষক তথা বিশিষ্ট পরিবেশপ্রেমী মণিকাঞ্চন রায়। তিনি বলেন, “বর্তমান সময়ের প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের জীবজগৎ তথা পরিবেশের প্রতি আগ্রহী বা সচেতন করে তুলতে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।”

সজলের ছবি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago