Paschim Medinipur

Midnapore: ‘জটিল’ ন্যায় সংহিতা বোঝানো হল ‘সহজ’ করে! সংবিধান দিবসে পশ্চিম মেদিনীপুরে মহতী অনুষ্ঠান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয়েছিল ভারতের সংবিধান। যেটি উৎসর্গ করা হয় জাতির উদ্দেশ্যে। পরবর্তীকালে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি এই সংবিধান বাস্তবায়িত করা হয়। যেহেতু ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এটি গৃহীত হয়, তাই ওই বিশেষ দিনটিকে প্রতিবছর পালন করা হয় “সংবিধান দিবস” হিসেবে। সেই রেশ বজায় রেখেই মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সবং থানার দশগ্রামের মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে মহাসমারোহে পালিত হল এই বিশেষ দিনটি। মূলত, পশ্চিম মেদিনীপুর নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং দশগ্রাম সম্মিলিত সংঘের পরিচালনায় “সংবিধান দিবস” উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে একটি পদযাত্রার মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের। যেখানে পা মিলিয়েছিল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পড়ুয়ারা। পাশাপাশ গ্রামের অধিবাসীরাও তাতে যোগদান করেন। তারপরে সংবিধানের প্রণেতা ড. বি.আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি শহিদ বেদিতেও মাল্যদান করা হয়।

শপথ:

অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সংবিধানের প্রস্তাবনা পাঠ এবং সংবিধান সংক্রান্ত আলোচনা পর্ব সম্পন্ন হয়। এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দশগ্রাম মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা। পাশাপাশি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেবরা থানা শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের রসায়নবিদ্যার অধ্যাপক অরিন্দম দাস। এদিকে, সংবিধান নিয়ে আলোচনার পাশাপাশি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে প্রবন্ধ এবং কুইজ প্রতিযোগিতাতেও। এই সামগ্রিক অনুষ্ঠানের প্রসঙ্গে দশগ্রাম সম্মিলিত সংঘের সম্পাদক সুখেন্দু পন্ডা জানিয়েছেন যে, “পশ্চিম মেদিনীপুর নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং সম্মিলিত সংঘের পরিচালনায় দশগ্রামের মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে আমরা ‘সংবিধান দিবস’ পালন করলাম। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি গ্রামের বাসিন্দারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভারতের সংবিধানের ইতিহাস এবং তার গুরুত্ব সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়েছে। যা নিঃসন্দেহে পড়ুয়াদের সমৃদ্ধ করবে।”

চলছে অনুষ্ঠান:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago