Paschim Medinipur

Midnapore: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ড্রাইভিং লাইসেন্স মেলায় প্রথম দিনই আবেদন প্রায় ৩ হাজার! লক্ষ্যমাত্রা ১৫ হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ‘ড্রাইভিং লাইসেন্স’ (Driving License) নিয়ে হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের! জেলা তথা রাজ্যের মধ্যে এই প্রথম মেদিনীপুর শহরে আয়োজিত হল ‘ড্রাইভিং লাইসেন্স মেলা’। বৃহস্পতিবার জেলা শহরের পুলিশ লাইনে এই মেলার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। প্রথম দিনই বিশেষ এই শিবিরে হাজির হন জেলার প্রায় ৩ হাজার যুবক-যুবতী। আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ শিবির বা ড্রাইভিং লাইসেন্স মেলা। ৭ দিনে আনুমানিক ১৫ হাজার ছেলে-মেয়ে আবেদন করতে পারেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

ড্রাইভিং লাইসেন্স মেলা:

একদিকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচি, অন্যদিকে ‘বিশ্ব আদিবাসী দিবস’-কে মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পুলিশ লাইনে আগামী সাতদিন ধরে চলবে এই লাইসেন্স মেলা। প্রথম দিনে মেদিনীপুর কোতোয়ালি থানা, গুড়গুড়িপাল থানা, খড়গপুর লোকাল থানা ও খড়গপুর টাউন থানার বাসিন্দারা এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পান। যাদের এতদিন কোন লাইসেন্স ছিল না তাদের লার্নার লাইসেন্স এনরোলমেন্টের ব্যবস্থা করা হচ্ছে এই শিবিরে। সেটাও আবার নূন্যতম সরকারি মূল্যে (বাইক ও চারচাকার ক্ষেত্রে ২৪০ টাকা এবং দু’টি একসঙ্গে করলে ৩৬০টাকা)। পুলিশের এই উদ্যোগের ফলে লাইসেন্স বিহীন চালকদের মধ্যে লাইসেন্স করার প্রবণতা বাড়বে বলেই মত পুলিশ আধিকারিকদের। ১৪ আগস্ট পর্যন্ত মেদিনীপুর পুলিশ লাইনে এই শিবির চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষও। এদিন সকাল থেকেই শিবিরে অংশগ্রহণকারী যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিকেল অবধি প্রায় তিন হাজার আবেদন জমা পড়ে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি এও জানিয়েছেন, “লাইসেন্স পাওয়ার সাথে সাথেই আপনাদের কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। সঠিকভাবে অর্থাৎ ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি কিংবা মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো প্রভৃতি বিষয় আপনারা মেনে চলবেন বলেই আমরা আশা রাখছি।”

ড্রাইভিং লাইসেন্স মেলার উদ্বোধন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago