Paschim Medinipur

Midnapore: অঙ্ক পরীক্ষা ভাল হয়নি! মাধ্যমিকের মাঝপথেই না ফেরার দেশে পাড়ি শুভমের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মাঝপথেই না ফেরার দেশে পাড়ি দিল পশ্চিম মেদিনীপুরের এক মাধ্যমিক পরীক্ষার্থী! রবিবার সকালে তার নিজের রুম থেকেই পরিবারের সদস্যরা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। পরে পুলিশ পৌঁছয়। ঘটনাটি পিংলা ব্লকের নাড়াথা গ্রামের। মৃত ছাত্রের নাম শুভম দুয়ারী (১৬)। শুভম পিংলার বাগনাবাড় হাই স্কুলের ছাত্র। তার পরীক্ষাকেন্দ্র ছিল সবং ব্লকের তিলন্তপুর হাই স্কুলে। প্রাথমিকভাবে জানা গেছে, শুভমের অঙ্ক পরীক্ষা খুব একটা ভাল হয়নি। মানসিক অবসাদের মধ্যে ছিল। সেজন্যই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “মর্মান্তিক ঘটনা! আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।”

মর্মান্তিক ঘটনা পিংলায়:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, শনিবার (১৫ ফেব্রুয়ারি) ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। প্রশ্ন খুব একটা ‘জটিল’ না হলেও, একেবারে জলের মতো সহজ হয়নি বলে দাবি শিক্ষক মহলের। বেশ কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছিল বলে অঙ্ক বিষয়ের কয়েকজন শিক্ষক জানিয়েছেন। এদিকে, মাঝারি মানের ছাত্র শুভমের পরীক্ষা আশানুরূপ হয়নি। সেই নিয়ে শনিবার সন্ধ্যায় বাবা-মা’র সঙ্গে একটু মন কষাকষি হয়। তারপর অবশ্য খাওয়া-দাওয়া করে নিজের রুমে চলে যায় শুভম। ভোরে মা মর্নিং ওয়াকে বেরোলে, মা-কে বাড়ি থেকে ১০০ মিটার এগিয়ে দিয়েও আসে। তারপরই বাড়ি ফিরে এসে, নিজের রুমে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে বলে পরিবার সূত্রে জানা যায়। মা মর্নিং ওয়াক থেকে ফিরে এসে, বারবার ডাকাডাকির পরও সাড়া না পেয়ে, দরজা ঠেলে শুভমের রুমে ঢোকার পর দেখেন ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে! খবর পেয়েই ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশকে খবর দেন। দুপুর নাগাদ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় খড়্গপুর মহকুমা হাসপাতালে।

এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে বাকশক্তি হারিয়েছেন বাবা-মা! বাগনাবাড় হাই স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার দেবনাথ বলেন, “মর্মান্তিক খবর! আমরা শোকস্তব্ধ। শুভম স্কুলে প্রথম কুড়ির মধ্যে থাকত। শুনলাম, অংক পরীক্ষা আশানুরূপ হয়নি। এমনিতেই মনে একটা কষ্ট ছিল। তার উপর হয়তো বাবা-মা কিছু একটা বলেছেন। সহ্য না করতে পেরে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে!” মাধ্যমিকের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, “খুবই দুঃখজনক খবর। আসলে এখনকার ছেলেমেয়েদের মধ্যে ধৈর্য, সহিষ্ণুতা অনেক কমে যাচ্ছে। এর বেশি আর কি বলব!” অভিজিৎ দাস নামে পশ্চিম মেদিনীপুরের এক অঙ্কের শিক্ষক জানান, “অংকের প্রশ্ন খুব জটিল না হলেও, কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে। বলা যায় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছিল।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago