Examination

Madhyamik: পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক পরীক্ষার্থীকে সাপের কামড়! হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করল পর্ষদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীকে সাপের কামড়! হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিল পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ছাত্র জ্যোতির্ময় জানা। বছর ১৬-র জ্যোতির্ময় বেলদার সুশিন্দা এলাকার বাসিন্দা। শনিবার খুব সকালে বাড়ির উঠোনেই কোনও এক বিষাক্ত সাপ তার পায়ে কামড় (Snake Bite) দেয়। অসুস্থ হয়ে পড়ে জ্যোতির্ময়। সঙ্গে সঙ্গেই পরিবারের তরফে তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত চিকিৎসা শুরু করার সাথে সাথেই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে।

মাধ্যমিক পরীক্ষার্থী:

বিজ্ঞাপন (Advertisement):

এরপরই পরিবারের তরফে যোগাযোগ করা হয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। জ্যোতির্ময়ের পরীক্ষাকেন্দ্র বেলদা সংলগ্ন খাকুড়দার বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়। বিষয়টি সেখানেও জানানো হয়। দুই স্কুলের তরফেই সকাল সাড়ে ৮টার মধ্যে যোগাযোগ করা হয় পর্ষদের আঞ্চলিক কার্যালয়ের সাথে। পর্ষদের তরফে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হয়। প্রসঙ্গত, তিন দিন ছুটি থাকার পর শনিবার মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ছিল অঙ্ক বা গণিত পরীক্ষা। এদিকে, সাত সকালেই ঘটে যায় এই দুর্ঘটনা! তবে, স্কুল এবং পর্ষদের তৎপরতায় জ্যোতির্ময়ের পরীক্ষার ব্যবস্থা করা হয় দ্রুত। পর্ষদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা জানান, “স্কুল ও পরীক্ষাকেন্দ্রের তরফে আজ (শনিবার) সকাল সাড়ে আটটা-ন’টা নাগাদ যোগাযোগ করা হয়েছিল। হাসপাতালের একটি কেবিনেই ছাত্রটির পরীক্ষার ব্যবস্থা করা হয়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago