Paschim Medinipur

Dev: “আমার জায়গায় কোনো ফুলটাইম MP থাকলে হয়তো আরও ভাল কাজ করবেন!” ঘাটাল থেকে প্রার্থী হওয়া নিয়ে ‘সংশয়ে’ স্বয়ং দেব

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি:”আমি জানিনা, এবার কি করব! আমি নিজেই এখনো ঠিক করে উঠতে পারিনি। আমার মনে হয়, গত ১০ বছরে আমি আমার এলাকায় খুব বেশি সময় দিতে পারিনি। আমার জায়গায় হয়তো কোন ফুলটাইম এমপি (সাংসদ) থাকলে আরো বেশি সময় দিতে পারতেন। তাই, সেরকম কেউ দাঁড়ালেই হয়তো ভাল হবে।” একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাম্প্রতি ঠিক এমনটাই জানিয়েছেন ঘাটাল লোকসভার সাংসদ তথা টলিউডের বিখ্যাত অভিনেতা (প্রযোজকও) দেব ওরফে দীপক অধিকারী। ফলে চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা আসনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে এখন জল্পনা জেলা জুড়ে!

দেব ওরফে দীপক অধিকারী:

দেব এও জানিয়েছেন, “২০১৯- এ দিদি বলার সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলাম। মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। জানিনা, যদি এবার সেরকম কিছু ঘটে; আমি কি করবো!” যদিও, এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের শীর্ষস্থরের এক নেতা জানিয়েছেন, “এটা সম্পূর্ণভাবে ওঁর ব্যক্তিগত বিষয় এবং মতামত। তবে, এই বিষয়ে অনেক আগে থেকেই জল্পনা চলছিল। দেব আর রাজনীতিতে সময় দিতে চাইছেন না! উনি নিজের প্রোডাকশন হাউস সহ সিনেমা জগতেই আরো ভালোভাবে মনোনিবেশ করতে চাইছেন বলে আগেই জানিয়েছেন। ফলে, আমাদেরও মনে হচ্ছে উনি এবার প্রার্থী নাও হতে পারেন। এই বিষয়ে এর বেশি আমাদের আর কিছু বলার নেই। আমাদের দলনেত্রী সহ শীর্ষ নেতৃত্বই ভালো বলতে পারবেন।” অন্যদিকে, রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, সম্প্রতি মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ‘প্রজাপতি’ নামে সিনেমা বের হওয়ার পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে। উল্লেখ্য যে, ২০১৪ সালের পর ২০১৯ সালেও ঘাটাল লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন ঘাটালবাসীর অত্যন্ত ‘প্রিয়’ দেব ওরফে দীপক অধিকারী। এবার, শেষমেশ তিনি যদি প্রার্থী না হন, সেক্ষেত্রে এই আসন থেকে শাসকদলের তরফে কাকে প্রার্থী করা হয়; সেদিকেই নজর থাকবে আপামর ঘাটালবাসীর!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago