Examination

TET 2023: কড়া নিরাপত্তায় পশ্চিম মেদিনীপুরের ৪০-টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি TET; পরীক্ষার্থী প্রায় ১৯ হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: ২০২২ এর ১১ ডিসেম্বরের পর ২০২৩ এর ২৪ ডিসেম্বর। রাজ্যে ফের অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকে শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ‘টেট’ বা টিচার এলিজিবিলিটি টেস্ট (Teacher Eligibility Test)। আইনি জট সহ নানা কারণে মাঝখানে অবশ্য শূন্যপদে নিয়োগ হয়নি। তবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘প্রতি বছর’ টেট পরীক্ষা নেওয়ার দায়িত্ব পালন করতে এবারও পিছপা হয়নি গৌতম পালের নেতৃত্বাধীন প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা যায়, চলতি বছরে রাজ্যের মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন ডিএলএড (D.EL.ED) প্রশিক্ষিত টেট দেবেন। গত বছর এই সংখ্যাটা ছিল প্রায় দ্বিগুণ (৬ লক্ষ ২০ হাজার)। সেবার টেট পাস করেছিলেন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী।

চরম তৎপরতা :

এই বিষয়ে পর্ষদের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল সেখানে ডিএলএড এবং বিএড-এর সকল যোগ্য প্রার্থী আবেদন করতে পেরেছিলেন। তবে, এ বছর শীর্ষ আদালতের নির্দেশে ডিএলএড উত্তীর্ণ পরীক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। তাই আবেদনের সংখ্যা অনেকটাই কমেছে। পর্ষদ জানিয়েছে, এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষা দেবেন। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলার পরীক্ষার্থী ১৯ হাজার ৪৪ বলে জানা গেছে। পরীক্ষাকেন্দ্র ৪০টি। কড়া নিরাপত্তায় বেলা ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। সঙ্গে ২ কপি অ্যাডমিট (ডাউনলোডেড), ১ কপি ফটো এবং সচিত্র পরিচয়পত্র (অরিজিনাল/আসল) রাখতে হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago