দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য জঙ্গলমহলে! বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমানা এলাকা কেশিয়া গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল বৃহস্পতিবার। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কেশিয়া গ্রামে বেশ কয়েকটি সাদা কাগজের উপর লাল কালিতে লেখা সি পি আই মাওবাদীর নাম করে পোস্টার রাস্তায় দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার পুলিশ এবং তারপর পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পুলিশ। পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় সারেঙ্গা থানার পুলিশ।
উল্লেখ্য যে, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমানাবর্তী গ্রাম কেশিয়া। জঙ্গল অধ্যুষিত এই গ্রামে মাও নামাঙ্কিত পোস্টার ঘিরে স্বভাবতই উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়। যদিও উত্তেজিত না হওয়ার বার্তা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। আপাততো পুলিশ পোস্টার গুলি উদ্ধার করেছে। পোস্টার গুলোর সাথে আদৌ মাওবাদী কোন যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জেলা পুলিশ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…