Paschim Medinipur

Medinipur: ৫০০ মিটারের মধ্যে স্কুল, হাসপাতাল! চালু হওয়ার আগেই মদ দোকানে তালা ঝোলালেন মেদিনীপুরের প্রমীলা বাহিনী

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: এখনও চালু হয়নি দোকান। তবে, গ্রামের ৫০০ মিটারের মধ্যে হাই স্কুল, প্রাইমারি স্কুল ও হাসপাতাল থাকা সত্ত্বেও সরকারি মদ দোকানের লাইসেন্স পাওয়ার পথে মালিক! পরিদর্শনও নাকি হয়ে গিয়েছে আবগারি দপ্তরের তরফে। স্বাভাবিকভাবেই দোকান ঘর তৈরী হয়ে গেছে। এসে গিয়েছে বিদেশি মদের স্টকও! সোমবার গ্রামের ক্ষুব্ধ মহিলারা লাঠিসোটা হাতে নবনির্মিত সেই দোকান ঘরের সামনে হাজির হন। দাবি, এখানে মদ দোকান চালু করা যাবেনা। নাহলে তাঁরাই এই দোকান ভেঙে ফেলবেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চার নম্বর দশগ্রাম অঞ্চলের মশাগ্রামের।

বিক্ষোভ:

বিক্ষোভকারীদের অভিযোগ, দশগ্রাম অঞ্চলের অনন্ত তুং নামে এক ব্যক্তি মদের দোকানের জন্য সরকারি নিয়ম অনুযায়ী লাইসেন্সের আবেদন করেছেন। সেই খবর পাওয়ার পরই গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই মদের দোকান বন্ধের দাবিতে স্থানীয় প্রশাসন সহ ডিএম ও আফগারি দপ্তরে লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলেন। লিখিত আকারে অভিযোগ দেওয়ার পরেও চুপিসারে নাকি পরিদর্শন করে গিয়েছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, লাইসেন্স পাওয়ার পথে ওই ব্যক্তি! তাঁদের অভিযোগ, গ্রামের ৫০০ মিটারের মধ্যে হাই স্কুল, প্রাইমারি স্কুল ও হাসপাতাল থাকা সত্ত্বেও কিভাবে মদের দোকানের লাইসেন্স পাওয়া যায়! এমনকি চুপিসারে দোকানের মধ্যে পৌঁছে গিয়েছে বিদেশি মদের স্টকও। গ্রামবাসীদের কাছে খবর যায়, সোমবারই ওই দোকানের উদ্বোধন! খবর পাওয়া মাত্রই গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা নিয়ে একত্রিত হন। ঘন্টাখানেক ধরে ওই মদের দোকানের সামনে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে বিক্ষোভকারী মহিলারা ওই মদের দোকানের সামনে ও পিছনের দরজায় তালা লাগিয়ে দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ বাহিনী।

এরপর, বিক্ষোভকারীরা পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, অবিলম্বে এই মদের দোকান বন্ধ করতে হবে। না হলে আন্দোলন চলতে থাকবে। পরে পুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে ওঠে। আগামীদিনে গ্রামবাসীদের সাথে আলোচনা না হওয়া অবধি মদের দোকান খোলা হবে না বলেও পুলিশের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, এই মদের দোকানের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে, আগামীদিনে তাঁরা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন।

মহিলাদের দাবি:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago