Paschim Medinipur

Paschim Medinipur: আর বাড়ি ফেরা হল না! মর্মান্তিক পথ দুর্ঘটনায় চির ঘুমের দেশে পশ্চিম মেদিনীপুরের সপ্তম শ্রেনীর পড়ুয়া

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: স্কুলে যাবে বলে সাইকেল নিয়ে বেরিয়েছিল। অনেকটা পথ পেরিয়ে স্কুলে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল। এদিকে, স্কুলের গেটেও পড়ে গিয়েছিল তালা। ফের সাইকেলে করে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেনীর ছাত্রটি। নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার আর বাড়ি ফেরা হল না! মাত্র ১৩ বছর বয়সেই পাড়ি দিল ‘চির ঘুমের দেশে’! মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কুচইপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ছাত্রের নাম পরিমল মান্ডি। বয়স আনুমানিক ১৩ বছর। সবংয়ের বেনেদীঘি জনকল্যান হাইস্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল সে। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে!

স্কুল (প্রতিনিধিত্বমূলক ছবি):

জানা যায়, সাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল পরিমল। এদিন, স্কুলে পৌঁছতে দেরি হয়ে যায় তার। স্কুলের গেটে তালা ঝোলানো দেখে, সাইকেল ঘুরিয়ে কুচইপুরের দিকে যাচ্ছিল সাইকেলে করে। কুচইপুর এলাকায় তেমাথানি-পটাশপুর রাজ্য সড়ক পারাপার করার সময় একটি দ্রুত গতির প্রাইভেট কার সজোরে ধাক্কা মারে তার সাইকেলে! ছাত্রটি ছিটকে পড়ে রাস্তার পাশে। স্থানীয়রা দেখতে পেয়েই ছুটে এসে তড়িঘড়ি ওই ছাত্রকে নিয়ে যায় তেমাথানির বারিক নার্সিংহোমে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই নাবালককে মৃত বলে ঘোষণা করেন! সবং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়৷ একইসঙ্গে, ওই প্রাইভেট গাড়িটিকেও আটক করেছে সবং থানার পুলিশ। এদিকে, সপ্তম শ্রেনীর ওই ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ স্কুল সহ গোটা এলাকা!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago