Police Administration

Medinipur: পিকাপ ভ্যানের ‘অ্যান্টি চেম্বারে’ থরে থরে সাজানো প্যাকেট! নাকা চেকিংয়েই পর্দা ফাঁস করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: বুধবার রাতে উড়িষ্যার দিক থেকে আসছিল একটি পিকাপ ভ্যান। ৬০নং জাতীয় সড়কের উপর পশ্চিম মেদিনীপুরের মকরামপুর টোল প্লাজার কাছেই চলচিল নারায়ণগড় থানার নাকা তল্লাশি। পুলিশের সন্দেহ হওয়াতে পিকাপ ভ্যানটিকে আটক করা হয়। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ। দেখা যায়, গাড়িটির তলায় অ্যান্টি চেম্বারে থরে থরে সাজানো একের পর এক প্যাকেট! উদ্ধার হয় ৪৬টি প্যাকেট ভর্তি ‘গাঁজা’। যার ওজন প্রায় ৯৩ কেজি। আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকার বেশি!

উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা:

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতের অভিযানে পিকাপ ভ্যানটিকে পুলিশ আটকানোর সাথে সাথেই গাড়ির চালক এবং খালাসি ছুটে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরে ফেলে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, উড়িষ্যার কন্দ্যমাল্য এলাকার বেনারবাহাল থেকে পিকাপ ভ্যান ভর্তি গাঁজা নিয়ে মুর্শিদাবাদ যাচ্ছিল তারা। তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম যথাক্রমে বিষ্ণু ত্রিপাঠি ও সেন্টু শেখ। বিষ্ণুর বাড়ি উড়িষ্যার কন্দমাল্য জেলার বেনারবাল গ্রামে। সেন্টুর বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার সাত ভায়া পাড়া (মোল্লা চক)-তে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের হেফাজতে নিয়ে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের পর্দা ফাঁস করার চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

৯৩ কেজি গাঁজা উদ্ধার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago