Paschim Medinipur

West Midnapore: পশ্চিম মেদিনীপুরের ১০ লক্ষ ‘লক্ষ্মী’ পাচ্ছেন ভান্ডারের টাকা! লক্ষ্মীবারে ৭০০ জনের হাতে তুলে দেওয়া হল চেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মে:পশ্চিম মেদিনীপুরের ১০ লক্ষ মহিলা পাচ্ছেন ‘লক্ষ্মীর ভান্ডার’ এর মাসিক ভাতা। বৃহস্পতিবার (বা, লক্ষ্মীবার) মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদন প্রেক্ষাগৃহে, এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ৭০০ জন মহিলার হাতে তুলে দেওয়া হল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেক। জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে চেক তুলে দেওয়া হয়। পলাশীয়া গ্রামের সম্বরী সিং, ফুলমনি সিং, তেঁতুলমুড়ি গ্রামের পূর্ণিমা হাঁসদা, বেনাপুরের শঙ্করী দে সহ এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া ‘লক্ষ্মী’রা স্বভাবতই খুশি!

তুলে দেওয়া হল চেক:

প্রসঙ্গত উল্লেখ্য, চেক বিতরণের আগে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন ভার্চুয়ালি নিজের বক্তব্য পেশ করেন। চালানো হয় সরকারের ১১ বছরের উন্নয়নের তথ্যচিত্র। জেলাশাসক জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় এ নিয়ে ১০ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এলেন। মহিলাদের স্ব-নির্ভর হওয়ার লক্ষ্যে এই জেলায় প্রচুর স্বনির্ভর গোষ্ঠী খোলা হয়েছে। স্কুলের পোশাক তৈরি থেকে হাতের কাজের বিভিন্ন সামগ্রী তাঁরা বানিয়ে বিক্রি করছেন। এদিন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের ১১ বছরের উন্নয়নের সাফল্য তুলে ধরতে একটি প্রদর্শনী করা হয়েছে।

অনলাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago