Paschim Medinipur

Midnapore: রোজকার মতোই হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিলেন, বেপরোয়া বাইকের ধাক্কায় সব শেষ! আর কোনোদিন ক্লাসে আসবেননা প্রিয় শিক্ষিকা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: বাড়ি থেকে বেরিয়ে আর পাঁচটা দিনের মতোই হেঁটে হেঁটে স্কুলে আসছিলেন শিক্ষিকা। আর কয়েক মিটার গেলেই হয়তো পৌঁছে যেতেন নিজের প্রিয় স্কুলে। কিন্তু, নিয়তি লিখে রেখেছিলেন অন্য কিছু! পিছন থেকে ‘যমদূত’ এর মতোই উড়ে এসে বেপরোয়া গতির এক বাইক ধাক্কা মারে শিক্ষিকাকে। ছিটকে পড়েন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের হরিরহাট অনাথ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সন্ধ্যা দাস। ছিটকে পড়েন বাইকের চালকও। শনিবার সকাল দশটা-সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সবং ব্লকের রাখিলা এলাকায়। দু’জনকেই দ্রুত উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষিকাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময়:

এদিকে, ঘটনা ঘিরে স্কুল সহ ওই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। জানা যায়, শিক্ষিকা সন্ধ্যা দাস রাখিলা এলাকারই বাসিন্দা। বয়স আনুমানিক ৫৬। অপরদিকে বাইক আরোহী ওই যুবকের নাম সঞ্জয় সাউ বলে জানা গেছে পুলিশ সূত্রে। বাড়ি সবংয়ের সাউথ পাড়া এলাকায়। এই মুহূর্তে ওই যুবক সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। পুলিশ তাঁর বাইকটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক হেঁটে যাওয়া শিক্ষিকাকে সজোরে ধাক্কা মারেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও, শেষরক্ষা হয়নি। দুপুর নাগাদ শিক্ষিকার মৃত্যু হয় বলে জানা গেছে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই তাঁর দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকায় লোকজন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago