একের পর এক দরজা ভেঙেও খড়্গপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ভাঙতে না পেরে সিসিটিভির ‘হার্ডডিস্ক’ নিয়ে পালালো ‘ব্যর্থ’ ডাকাতদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: একটার পর একটা লোহার দরজা ও সাটার ভেঙে, গ্যাস কাটার দিয়ে কেটে ব্যাংকের ভেতরেও ঢুকে পড়েছিল ১০-১২ জনের একটি ডাকাতদল। কিন্তু, ব্যাংকের লকার ভাঙার শত চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত, সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে গেল ডাকাতরা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের এই ঘটনায় তদন্তে নেমেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। খড়্গপুর গ্রামীণ থানার লছমাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লছমাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রবিবার ভোররাতে এই ঘটনাটি ঘটে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা :

উল্লেখ্য যে, লছমাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের উপরে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক। শনিবার গভীর রাতে বা রবিবার ভোররাতে একটি ডাকাত দল ব্যাংক লুট করার উদ্দেশ্যে ব্যাংকের পরপর দুটি দরজা গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢুকে ছিল। কিন্তু, ভেতরের লকার ভাঙতে না পারায় কোনো টাকা পয়সা বা গহনা কোনো কিছুই চুরি করতে পারেনি। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সিসিটিভির হার্ডডিক্স চুরি করে পালিয়েছে, যাতে না তাদের ধরা যায়! গ্রাম পঞ্চায়েত প্রধান নান্টু দোলই জানান, “সকালেই খবর পেয়ে আমরা পৌঁছে যাই এবং খবর দিই থানায়। পুলিশ’কে নিয়ে ভেতরে ঢুকে দেখি একটার পর একটা দরজা ভাঙা হলেও, লকার ভাঙতে পারেনি। ধরা পড়ে যাওয়ার ভয়ে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালিয়ে গেছে। তবে, আমাদের গ্রাম পঞ্চায়েত দপ্তরের দুটি সিসিটিভি ক্যামেরার মুখ ব্যাংকের সিঁড়ির দিকে থাকায় কিছু ধরা পড়তে পারে। আমরা তা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশের কাছে আমাদের দাবি, অবিলম্বে তদন্ত করে ওদের ধরতে হবে। নাহলে ভবিষ্যতে আরও বড় বিপদ হতে পারে।”

ভাঙা সাটার :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago