Paschim Medinipur

Medinipur: প্রয়াণ দিবসে নিজের জেলাতেই মালা পেলেন না বিদ্যাসাগর! BDO অফিসের অদূরেই অনাদরে দিন কাটালেন মেদিনীপুরের ‘ঈশ্বর’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: তিনি নবজাগরণের অগ্রদূত। ‘বর্ণপরিচয়’ এর স্রষ্টা। নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ। বাংলার বরেণ্য সমাজ সংস্কারক, বীরসিংহের ‘সিংহশিশু’ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াণ দিবসে (২৯ জুলাই) মালা পেলেন না নিজের জেলাতেই! অবহেলায়-অনাদরে পড়ে রইলেন ‘বর্ণপরিচয়ের’ স্রষ্টা তথা মেদিনীমাতার বীর সন্তান বিদ্যাসাগর। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের বিডিও অফিস (BDO Office) থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত বিদ্যাসাগর মঞ্চের সামনে বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তিতে একটি ‘মালা’ দেওয়া তো দূরের কথা, পুরানো শুকিয়ে যাওয়া মালাটাও পরিষ্কার করলেন না কেউ! উৎসাহ দেখালেন না প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। শনিবার (২৯ জুলাই), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৩-তম প্রয়াণ দিবসে ঠিক এমন ঘটনাই ঘটলো তাঁর নিজের জেলা মেদিনীপুরে (অধুনা, পশ্চিম মেদিনীপুরে)। আজ, রবিবার (৩০ জুলাই) সেই ঘটনা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায়! নিন্দার ঝড় বয়ে যায় জেলা জুড়ে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে পড়লোনা মালা :

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৩ সালের ২৫ জানুয়ারি চন্দ্রকোনা রোডে বিদ্যাসাগর মঞ্চের উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন তৎকালীন রাষ্ট্রমন্ত্রী সুশান্ত ঘোষ। তারপর থেকে প্রতিবছর শ্রদ্ধার সঙ্গেই পালিত হয়ে এসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন (২৬ সেপ্টেম্বর) ও মৃত্যুদিন (২৯ জুলাই)। কিন্তু, ব্যতিক্রমী হিসেবে থেকে গেল এই বছরের মৃত্যু দিন বা প্রয়াণ দিবস! কয়েক বছর আগে কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর ‘বিদ্যাসাগর’-কে নিয়ে কম টানাটানি করেনি রাজনৈতিক দলগুলি! মূর্তি ভাঙার পর পরই বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি। দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর গত কয়েক বছর আগে সংস্কার করা হয় চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চটিরও। রংচটা মূর্তিতে নতুন রঙের প্রলেপও পড়ে। যদিও, মূর্তির পরিখাটির অবস্থা এখনও বেহাল! মূর্তির পাদদেশে জন্ম নিয়েছে আগাছা। মূর্তির দেখভালের দায়িত্বে রয়েছে গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতি। তবে, সারাবছর অবহেলায় পড়ে থাকলেও, জন্মদিন ও মৃত্যুদিনে অন্তত মূর্তি পরিষ্কার করা হতৌ। এবার তাও হলোনা!

পরিষ্কার-পরিচ্ছন্ন, মালা দেওয়া তো দূরের কথা, অবহেলাতেই পড়ে থাকলেন মেদিনীপুরের ‘ঈশ্বর’! যাঁর কার্যালয়ের অদূরেই বিদ্যাসাগরের মূর্তি, গড়বেতা ৩নং নম্বর ব্লকের সংশ্লিষ্ট সেই বিডিও অমিতাভ বিশ্বাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।” আর, এই ঘটনা প্রকাশ্যে আসতেই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আপামর মেদিনীপুরবাসীর!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago