Passed Away

জঙ্গলমহলে হাতি দেখতে এসে হাতির হামলায় মৃত্যু কলকাতা থেকে আসা পর্যটকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২৬ জুলাই:সুদূর কলকাতা থেকে জঙ্গলমহলে বেড়াতে এসেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেই মৃত্যু বরণ করতে হল এক পর্যটককে। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার লোধাশুলির কেঁউদীশোলের জঙ্গলে। সোমবার কলকাতা থেকে আসা ৩ পর্যটকের মধ্যে একজনের মৃত্যু হল হাতির হামলায়! বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাতি দেখার জন্য কলকাতা থেকে আসা ৩ যুবক গভীর জঙ্গলে ঢুকে পড়েন। সেখানেই দাঁতালদের একেবারে মুখোমুখি হয়ে পড়েন ওই ৩ যুবক। ২ জন পালাতে সক্ষম হলেও, দানিশ আগরওয়াল নামে বছর চল্লিশের এক যুবক হাতির সামনে পড়ে যান। ঘটনাস্থলেই দলমার দাঁতালরা ওই যুবককে পা দিয়ে পিষে ফেলে! তারপর শুঁড়ে করে আছাড় দেয় বলে জানা গেছে। ওই যুবক কলকাতার রিপন স্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়।

জঙ্গলমহলে হাতি দেখতে এসে হাতির হামলায় মৃত্যু কলকাতা থেকে আসা পর্যটকের :

ঘটনা সূত্রে জানা গেছে, ৩ বন্ধু মিলে সোমবার ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামে বেড়াতে এসেছিলেন। এরপর, বিকেল নাগাদ তিনজনে মিলে হাতি দেখতে জঙ্গলে প্রবেশ করেছিলেন। কেঁউদীসোলের জঙ্গলে ১০ টি হাতি ছিল বলে খবর ছিল। ৩ বন্ধু ওই জঙ্গলের গভীরে ঢুকে পড়েন! হঠাৎ হাতির একেবারে মুখোমুখি হয়ে পড়েন তিনজন। দু’জন কোনোমতে পালাতে সক্ষম হলেও, অপরজন’কে নাগালে পেয়ে যায় দাঁতালের দল। সেখানেই হাতির হামলায় ওই যুবকের মৃত্যু হয়। এরপর, স্থানীয়রা মৃতদেহ সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের ক্ষোভ বনদপ্তরের দিকে। বারবার হাতির হামলার প্রাণহানির ঘটনা ঘটলেও, বনদপ্তর উদাসীন বলে তাঁদের অভিযোগ। এবার, হাতির হামলায় পর্যটকের মৃত্যু ঘিরে ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে! খবর পেয়ে ঘটনাস্থলে যায়, ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। বনদপ্তরের বক্তব্য, বারবার সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, গভীর জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে, তা সত্ত্বেও বিনা অনুমতিতে এই ধরনের ঘটনা ঘটছে। প্রশাসনিক নিয়ম মেনে ময়নাতদন্ত ও ক্ষতিপূরণের বিষয়গুলি নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago