Passed Away

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শালবনীর বাসিন্দা, মেদিনীপুর মোহনানন্দ স্কুলের শিক্ষক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মেদিনীপুর শহরের কেরানীটোলা শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক) এর বাংলা বিষয়ের শিক্ষক মণিলাল বিষই। খড়্গপুর গ্রামীণ থানার মোহনপুর ও সতকুঁইয়ের মাঝামাঝি স্থানে ৬০ নং জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাউদি সংলগ্ন চাঁদাবিলার বাসিন্দা বছর চল্লিশের এই জনপ্রিয় শিক্ষক নিজের বাড়ি থেকে মাদপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নিজের বাইকে করে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মোহনপুর ব্রিজ থেকে কয়েকশো মিটার দূরে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়!

মণিলাল বিষই :

বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, শালবনীর বাসিন্দা শিক্ষক মণিলাল বিষইয়ের শ্বশুরবাড়ি খড়্গপুর গ্রামীণ থানার মাদপুরে। সেখানে তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলে ছিলেন। তাঁদের নিয়ে আসার জন্যই আজ দুপুর নাগাদ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মনিলাল। কিন্তু, পৌঁছনো হলোনা স্ত্রী-পুত্রদের কাছে! পথেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোহনানন্দ বিদ্যামন্দিরের এই জনপ্রিয় শিক্ষক। উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাস্তাতেই ছিটকে পড়েন তিনি। হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়না! ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয়রাই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং পরিবারের সদস্যরা। সেখানেই ময়নাতদন্তের পর সন্ধ্যা নাগাদ দেহ পৌঁছয় বাড়িতে। শোকে ভেঙে পড়ে পুরো গ্রাম! মেধাবী এই শিক্ষকের অকাল প্রয়াণে শোকের ছায়া শিক্ষক মহলেও। তাঁর স্ত্রী পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দুই নাবালক ছেলের বয়স যথাক্রমে- ৩ বছর ও ৮ বছর। সব কিছুর মায়া কাটিয়ে চিরঘুমের দেশে মণিলাল! শোকস্তব্ধ সকলেই।

কেরানীটোলা শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দির :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago