Police Administration

মাস্ক না পরেই বাজারে ঘোরাঘুরি! ৪০ জনকে আটক, ১৪ জনকে গ্রেপ্তার করলো শালবনী থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ছে! গত কয়েকদিনে পশ্চিম মেদিনীপুর জেলাতেও বেড়েছে সংক্রমণ। শেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ১৯৫ জন। এই পরিস্থিতিতে করোনা বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। মাস্ক না পরে বাইরে বেরোলে এবং সময়ের পর দোকান খোলা রাখলে বা বাজারে ঘোরাঘুরি করলেই আটক কিংবা প্রয়োজনে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ দিনে (শনিবার ও রবিবার) শুধু শালবনী থানাতেই প্রায় ৪০ জনকে আটক ও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শালবনী থানা সূত্রে।

মাস্ক না পরেই বাজারে, আটক করা হচ্ছে পিড়াকাটা পুলিশ পোস্টের আই সি মানসজ্যোতি দে’র নেতৃত্বে :

উল্লেখ্য যে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও, কোভিড বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। দোকান খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ৬ টা পর্যন্ত (শুধুমাত্র বার ও রেস্টুরেন্ট রাত্রি ৮ টা পর্যন্ত)। অপরদিকে, সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার অত্যাবশ্যক বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই বিধি যারা মানছেন না, তাদেরই এবার গ্রেপ্তার করার পথে হাঁটছে পুলিশ প্রশাসন। গত ২ দিনে শালবনী থানা ও শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্ট মিলিয়ে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে শালবনী থানা সূত্রে। এছাড়াও, প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে বিধিভঙ্গের কারণে। শালবনী থানার আইসি গোপাল বিশ্বাস জানিয়েছেন, “আমরা প্রতিমুহূর্তে সাধারণ মানুষকে সতর্ক করে চলেছি। কয়েকদিন আগে পর্যন্ত সতর্ক করে মাস্ক-বিহীন ব্যক্তিদের হাতে ধারাবাহিকভাবে মাস্ক তুলে দিয়েছি। কিন্তু, তারপরও সাধারণ মানুষের একাংশ সচেতন হচ্ছেননা, বিধি মানছেন না!” পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে করোনা বিধি সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মাস্ক বিতরণে পিড়াকাটা পুলিশ পোস্ট :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago