Police Administration

শালবনীতে তমাল নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন! জেসিবি, ট্রাক্টর সহ গ্রেপ্তার করলো পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও, অবৈধভাবে বালি উত্তোলনের স্বভাব ছাড়তে পারছেন না অনেক ব্যবসায়ীই! বৈধ বালি খাদান না থাকা সত্ত্বেও, বালি উত্তোলন করতে গিয়ে এবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হাতেনাতে পাকড়াও হতে হলো অবৈধ কারবারীদের। সূত্রের খবর অনুযায়ী, শালবনী ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে তমাল নদী কেটে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল শনিবার। ক্ষুব্ধ গ্রামবাসীরা শালবনী থানায় খবর দিলে, পুলিশ গিয়ে ১ টি জেসিবি ও ৩ টি ট্রাক্টর সমেত চালকদের আটক করে নিয়ে আসে। এরপর, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজত হয় বলে সূত্রের খবর।

শালবনীতে তমাল নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করতে গিয়ে গ্রেফতার :

উল্লেখ্য যে, অবৈধভাবে বালি উত্তোলন ঘিরে এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও প্রশাসন। বৈধ খাদান থেকে সঠিকভাবে বালি উত্তোলন না করলেই গ্রেফতার করা হচ্ছে। এর মধ্যেই, শালবনীতে অবৈধভাবে বালি উত্তোলন করতে গিয়ে গ্রেফতার হতে হলো অবৈধ বালি কারবারীদের। এই বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, “আমাদের বিষ্ণুপুরে কোনো বালি খাদানই নেই। আমরা বারবার বলা সত্ত্বেও জেসিবি দিয়ে বালি তোলা হচ্ছিল। এতে আমাদের জমিজমা ও ঘরবাড়ি সবকিছুই নদীগর্ভে চলে যাবে আস্তে আস্তে। আমাদের নিষেধ না শোনার কারণে, আমরা পুলিশে খবর দিই। পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago