Kolkata High Court

উচ্চ প্রাথমিকের “ইন্টারভিউ লিস্ট” মামলা ডিভিশন বেঞ্চে, কি বললেন আইনজীবীরা জেনে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: উচ্চ প্রাথমিকের “ইন্টারভিউ লিস্ট” মামলায় সিঙ্গেল বেঞ্চের অর্ডার বা নির্দেশ’কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন পিটিশনররা। প্রসঙ্গত, গত শুক্রবার (৯ জুলাই) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউ লিস্টে সন্তোষ প্রকাশ করে স্থগিতাদেশ তুলে নিয়েছিলেন এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। একইসাথে, যে সমস্ত পরীক্ষার্থী বা পিটিশনাররা নানা অভিযোগ ও বঞ্চনার কথা তুলেছিলেন, তাঁদেরকে আগামী ২ সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানাতে বলেছিলেন এবং স্কুল সার্ভিস কমিশন’কে নির্দেশ দিয়েছিলেন অভিযোগ পাওয়ার ১২ সপ্তাহের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু, এই নির্দেশ মেনে নিতে পারেননি বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাই, এই বিষয়ক আরও কিছু মামলা আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তোলা হয়। সেই মামলাতেও একই নির্দেশ দেন বিচারপতি। তারপরই ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেন পিটিশনররা।

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন :

উল্লেখ্য যে, ইন্টারভিউ লিস্টের বিরুদ্ধে প্রধান অভিযোগ, কম নম্বর পাওয়াদের টেট ও অ্যাকাডেমিকের নম্বর বাড়িয়ে লিস্টে স্থান দেওয়া হয়েছে এবং যোগ্যদের “রিজেক্ট লিস্ট” বা “নট কোয়ালিফাইড লিস্ট” এ ফেলে দেওয়া হয়েছে নানা অজুহাতে। এমন চাকরিপ্রার্থীও আছেন যাদের কোনো লিস্টেই রাখা হয়নি। এ প্রসঙ্গে আদালতে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বক্তব্য, ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ সম্পন্ন হয়ে যাবে, তখন আর এস এস সি ‘ র অজুহাত শুনে কি হবে! তাছাড়া, যোগ্যদের যারা নানা অজুহাতে রিজেক্ট করতে পারে, অযোগ্যদের সুযোগ দিতে, তারা পরবর্তী সময়ে তাদের প্রতি কি ন্যায়বিচার করবে! তাই আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামিম, সুদীপ্ত দাশগুপ্তরা জানিয়েছেন, “যে কারণে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য লিস্ট বাতিল করে দিয়েছিলেন। সেই একই অভিযোগ বা তার থেকেও বেশি দুর্নীতির অভিযোগ আছে লিস্টের বিরুদ্ধে। তাই ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহে বুধবার বা বৃহস্পতিবার শুনানি হতে পারে।” জানা গেছে, বিচারপতি সুব্রত তালুকদার ও সৌগত ভট্টাচার্যের ১১ নম্বর বেঞ্চে এই মামলার শুনানি হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

3 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

4 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago