Police Administration

Kharagpur JN: খড়্গপুরে বড়সড় সাফল্য রেল পুলিশের! যশবন্তপুর এক্সপ্রেস থেকে উদ্ধার ১৩ নাবালক, পাকড়াও শিশু পাচারকারী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: বড়সড় সাফল্য খড়্গপুরের RPF (Railway Protection Force) বাহিনীর। গোপনসূত্রে খবর পেয়ে, মুজফফরপুর – যশবন্তপুর এক্সপ্রেস (১৫২২৮) থেকে ১৩ জন নাবালককে উদ্ধার করল রেল পুলিশ। মঙ্গলবার দুপুর ঠিক ১ টা ৯ মিনিটে, ১৫২২৮ যশবন্তপুর এক্সপ্রেস ট্রেন-টি খড়্গপুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে পৌঁছনো মাত্রই খড়্গপুরের আরপিএফ বাহিনী জিআরপি আধিকারিক এবং চাইল্ড লাইনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ট্রেনের ডি- ১ ও ডি- ২ কামরায় অভিযান চালান। ডি- ১ কোচের বাথরুমের সামনে বসে থাকা এক সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করতেই সে ভেঙে পড়ে এবং গড়গড় করে সত্যি বলা শুরু করে। প্রভু কুমার (২১) নামে বিহারের মাধেপুরা’র ওই যুবককে আটক করা হয় এবং ওই কামরার ভেতর থেকে ১৩ জন নাবালককে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকেই বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা। প্রভু কুমার স্বীকার করে যে, বিহারের কাটিহার জংশন থেকে ১৩ জন নাবালককে নিয়ে সে অন্ধ্রপ্রদেশের রাজামান্ড্রি’র উদ্দেশ্যে যাচ্ছিল। এই নাবালকদের শিশু শ্রমিক হিসেবে বিক্রি করে দেওয়াই যে তার উদ্দেশ্য ছিল তা বলাই বাহুল্য!

উদ্ধার হওয়া নাবালকদের সাথে রেল পুলিশ :

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ জানুয়ারি, সোমবার খড়্গপুরের আরপিএফ বাহিনী’র কাছে এই খবর আসে। ১১ জানুয়ারি তাই সদলবলে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বাহিনীর আধিকারিকরা। জানিয়ে রেখেছিলেন খড়্গপুর জিআরপি থানার পুলিশ এবং খড়্গপুর চাইল্ড লাইনের আধিকারিকদের। এরপর, ট্রেন খড়্গপুর স্টেশনে পৌঁছতেই যৌথ অভিযান শুরু হয়। নেতৃত্বে ছিলেন, খড়্গপুর আরপিএফ পোস্টের SI এস.সি সোয়েন, SI বিকাশ কুমার প্রমুখ। গ্রেফতার হওয়া ২১ বছর বয়সী যুবক প্রভু কুমার বিহারের মাধেপুরা জেলার চৌসা থানার বাসিন্দা। অপরদিকে, উদ্ধার হওয়া নাবালকগুলির মধ্যে ৮ জনই বিহারের কাটিহার জেলার বাসিন্দা। ৩ জন বেগুসরাই, ১ জন সমষ্টিপুর এবং ১ জন খাগাড়িয়ার বাসিন্দা। প্রত্যেকের বয়স ১২ থেকে ১৭’র মধ্যে। প্রভু স্বীকার করেছে, ওই কিশোরদের মাসিক ১৩ হাজার টাকা বেতনে শ্রমিক হিসেবে নিযুক্ত করার কথা হয়েছিল! আর, এই অবৈধ কান্ডকারখানার অপরাধেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রেল পুলিশ। আরপিএফের তরফে জানানো হয়েছে, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে খড়্গপুর জিআরপি থানা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago