Police Administration

Khoj Web Portal: ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘খোঁজ’ ওয়েব পোর্টাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: মোবাইল চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া- এই মুহূর্তে আধুনিক যুগের নাগরিকদের কাছে সত্যিই এক বড়সড় সমস্যা। কারণ, মোবাইল বা ইন্টারনেট ছাড়া এ যুগ অচল। আর, হঠাৎ যদি তা হাতছাড়া হয়, তবে যে কি ভোগান্তি হয়; তা শুধু যিনি মোবাইল হারিয়েছেন, তিনিই জানেন! সমস্ত তথ্য নিয়ে থানায় যাওয়া, অভিযোগ পত্র লেখা- এসব করে এর বাড়ি ফিরতে ফিরতে একটা বেলা বা বেশ কয়েক ঘন্টা কেটে যায়। এইসব ঝক্কি ঝামেলার হাত থেকে এবার পশ্চিম মেদিনীপুর বাসীকে মুক্তি দিতে চলেছে জেলা পুলিশ (Paschim Medinipur District Police)। মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে, এখন থেকে বাড়িতে বসেই জেলা পুলিশের ওয়েব পোর্টালে (Web Portal) সরাসরি অভিযোগ জানানো যাবে। ওয়েব পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘খোঁজ’ (Khoj)।

জেলা পুলিশের ওয়েব পোর্টাল:

হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল দ্রুত খুঁজে বের করতেই জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে ‘খোঁজ’ ওয়েব পোর্টালের উদ্বোধনের পর জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “জেলা পুলিশের নিজস্ব এই ওয়েব পোর্টালে অভিযোগ জানালে, দ্রুততার সঙ্গে মোবাইলটি খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।” এই ধরনের ওয়েব পোর্টাল এই প্রথম বলেও জানিয়েছেন তিনি। এর‌ ফলে আর সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ জানানোর প্রয়োজন নেই। ‘খোঁজ’ ওয়েব পোর্টালে অভিযোগ জানানোর পরই একটা ট্র্যাকিং আইডি (Tracking ID) দেওয়া হবে অভিযোগকারীকে। সেই আইডি দিয়ে পরবর্তী সময়েও তদন্তের স্ট্যাটাস চেক করা যাবে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গতকাল অর্থাৎ মঙ্গলবার জেলা পুলিশের তরফে উদ্ধার হওয়া ৪০-টি মোবাইল বা স্মার্টফোন তুলে দেওয়া হল ফোনের মালিকদের হাতে। মেদিনীপুর পুলিশ লাইনের সেফ হাউসে ওই ফোনের মালিকদের হাতে সরাসরি তাঁদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলগুলি তুলে দেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশের আধিকারিক বৃন্দ।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago