Recent

Midnapore: “আমি বিয়ে করতে চাইনা!” বান্ধবীর মাধ্যমে নাবালিকার অডিও ক্লিপ পৌঁছে গেল BDO’র কাছে! বাবা-মা’কে দিতে হল মুচলেকা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: বারবার সচেতন করার পরেও টনক নড়ছে না বাবা-মা কিংবা অভিভাবকদের। মেয়েদের জন্য একাধিক সরকারি প্রকল্প বা বৃত্তির সুবিধা থাকা সত্ত্বেও ১৮’র আগেই বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠছেন তাঁরা। মাত্র সপ্তাহখানেক আগেই নিজেদের বিয়ে রুখে দেওয়া জেলার সাহসিনী নাবালিকাদের সংবর্ধনা দিয়ে ‘বাল্যবিবাহ’ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন স্বয়ং জেলাশাসক খুরশিদ আলী কাদরী। তারপরেও একের পর এক বাল্যবিবাহের তোড়জোড় অবাক করছে জেলাবাসীকে! সপ্তাহখানেক আগেই গায়ে হলুদ হয়ে যাওয়া নাবালিকার বিয়ে ভেস্তে দিয়েছিলেন চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। মঙ্গলবারও এক নাবালিকার বিয়ে রুখতে সক্ষম হলেন তিনি। তবে, এবার সেই নাবালিকাই নিজের ‘বার্তা’ অডিও রেকর্ড করে পৌঁছে দিলেন বিডিও’র কাছে!

দিতে হল মুচলেকা:

মঙ্গলবারের ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মাড় মহেশপুর গ্রামের। জানা যায়, মাড় গোপালপুর সিন্দুবালা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী বছর ১৬’র বর্ষা কোলে-কে কার্যত জোর করে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। মঙ্গলবার ছিল সেই বিয়ের দিন। বিয়েতে নারাজ নাবালিকা অডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জনৈক বন্ধুকে এই বিয়ে বন্ধের আর্জি জানায়। সেই করুণ আর্তি পৌঁছে যায় চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীর কাছে। বিষয়টি জানার পরই বিয়ে বন্ধ করতে ব্লক প্রশাসনের আধিকারিকরা মঙ্গলবার মাড় মহেশপুরে আশিস কোলের বাড়িতে হাজির হন। ব্লক প্রশাসনের তরফে বারবার বোঝানো হয় নাবালিকা বিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। ব্লক প্রশাসনের আধিকারিকরা মেয়ের (বর্ষা)’র সাথে কথা বলতে চাইলে, অভিভাবকরা উত্তেজিত হয়ে পড়েন। মেয়ের বাবা-মা সহ আত্মীয়রা বলতে থাকেন, “মেয়ে বাড়িতে নেই। আর, কোন বিয়ে বাড়িও হচ্ছে না।” ব্লক প্রশাসনের তরফে সুস্মিতা বসাক ও সন্দীপ দাস বলেন, “নাবালিকার অভিভাবকরা আমাদের সাথে কোনরকম সহযোগিতা না করে, আমাদের রীতিমতো হুঁশিয়ারি দিতে থাকেন। তাঁরা বলেন আমাদের মেয়ের সাথে কথা বলার আগে আমাদের সাথে কথা বলুন। আপনাদের কোন অধিকার নেই আমাদের এইভাবে অপমান করার। আমরা তখন বলি আপনার মেয়ে যখন অভিযোগ করছে তখন আমাদের কথা বলতে দিন মেয়ের সাথে।” পরে অবশ্য আধিকারিকদের চাপে পরিবারের সদস্যরা মুচলেকা দেন। যদিও, এলাকাবাসীদের অভিযোগ, ওই নাবালিকাকে আত্মীয় বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago