Police Administration

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের রহস্যজনক গাড়িতে DM, Police, On Duty একাধিক স্টিকার! ধাওয়া করে পাকড়াও করলো গ্রামবাসীরা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ:গাড়ির ভিতরে পড়ে সরকারি আধিকারিকের স্টিকার। সেই গাড়িকে পিছু ধাওয়া করে কয়েকজন মোটরসাইকেল আরোহী। দ্রুত গতিতে গ্রামের মধ্যে সেই গাড়ি ঢুকে পড়ে এবং চিৎকার শুনে গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়েও আটকে দেয় গাড়িটি। গাড়ি থেকে পালিয়ে পাশের গ্রামে আত্মগোপন করে চালক সহ অপরজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চালককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বুধবার দুপুরে এমনই রহস্যজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বৈকুন্ঠপুর গ্রামে।

সেই গাড়ি :

অন ডিউটি স্টিকার লাগানো গাড়ির সামনে, পিছু ধাওয়া করে ছুটছে বেশ কয়েকজন। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো বুধবার দুপুরে। গ্রামবাসীরা চালকের চিৎকার শুনে রাস্তা আটকে ঘিরে ফেলে সেই গাড়ি। এরপর, গাড়ি রেখে পালিয়ে যায় চালক সহ অপরজন। ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোনার বৈকুন্ঠপুর গ্রামে। জানা যায়, বুধবার দুপুরে WB02AA4956 নম্বরের একটা চারচাকা প্রাইভেট গাড়িকে আটক করে চন্দ্রকোনার বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি,ওই গাড়িটি পলাশচাবড়ি থেকে দ্রুত গতিতে বৈকুন্ঠপুরের গ্রামের রাস্তায় ঢুকছিল। আর তার পেছনে ধাওয়া করে আসা একটি বাইকে থাকা আরোহীরা চিৎকার করে বলছিল, ওই গাড়ির চালক মার্ডার করে পালিয়ে এসেছে। এমতাবস্থায় গ্রামের মহিলা সহ আরও অনেকে কোনওক্রমে গাড়িটিকে আটকায়। গাড়ির চালক সহ অপরজন পালিয়ে যায় এবং গা ঢাকা দেয়। পুলিশে খবর দেওয়া হয়। জানা যায়, আটক গাড়ির ভিতরে মিলেছে সরকারি আধিকারিকের স্টিকার বোর্ড। যাতে লেখা On Duty, Govt.Of West Bengal, DM, Pool, Jhargram- সহ আরও একাধিক সরকারি আধিকারিকের স্টিকার।

সেখ ইসান :

এই ঘটনায় গাড়ির চালক সেখ ইসান জানিয়েছেন, তাঁর শ্যালক এবং তাঁর স্ত্রী’র মধ্যে সম্পর্কের ঝামেলা মেটানোর জন্য চন্দ্রকোনায় শ্যালকের শ্বশুর বাড়িতে এসেছিলেন। কিন্তু, সেখানে শ্যালক বুঝতে পারে, তাঁকে মেয়ের বাপের বাড়ির লোক মারধর করতে পারে। তাই, তাঁরা এইভাবে চালিয়ে যাচ্ছিলেন। পিছু ধাওয়া করে শ্যালকের শ্বশুরবাড়ির লোকজনেরা। তারাই পেছন থেকে মিথ্যে বলছিলেন যে, “মার্ডার করে পালিয়ে যাচ্ছে!” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago