Suicide

Suicide: পশ্চিম মেদিনীপুরে ফের আত্মঘাতী এক কৃষক! এলাকায় শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: ফের আত্মঘাতী কৃষক! একদিকে আলু চাষে ব্যাপক ক্ষতি, অন্যদিকে ঋণের বোঝা। দুইয়ের মাঝে পড়ে আত্মঘাতী আলু চাষি। এমনই দাবি পরিজন থেকে গ্রামবাসীদের। শোকের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার যদুপুর গ্রামে। উল্লেখ্য যে, চলতি মরসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে দু’দফায় ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষে। তার ওপরে ব্যাংক থেকে আলু চাষের জন্য কয়েক হাজার টাকা লোন নিয়েছিলেন চন্দ্রকোনার যদুপুরের রবীন্দ্রনাথ চক্রবর্তী। চাষে ক্ষতির কারণে, ব্যাংক থেকে বারবার নোটিশ দিলেও লোন পরিশোধ করতে পারেননি তিনি। যা ঘিরে দিনকয়েক ধরেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রকোনার ওই কৃষক।

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া :

অবশেষে, মঙ্গলবার রাতে বাড়ির অনতিদূরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। স্থানীয়দের নজরে এলেই তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসারত অবস্থাতেই বুধবার ভোরে মৃত্যু হয় ষাটোর্ধ্ব ওই কৃষকের। পরিবারের সদস্যদের দাবি, দেনার দায়েই কার্যত আত্মঘাতী হতে হল তাঁকে! ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকায়

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago