দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৬ অক্টোবর: দীপাবলির আগেই নিষিদ্ধ বাজির বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। তা সত্বেও লুকিয়ে চুরিয়ে চলছে নিষিদ্ধ শব্দবাজির বেচাকেনা! এবার, একেবারে জেলা শহরের মাঝখানে বাজির গোডাউনে হানা দিল কোতোয়ালী থানার পুলিশ। সোমবার বিকেলে মেদিনীপুর শহরের বিবিগঞ্জ এলাকায় একটি বাজির গোডাউনে হানা দিয়ে প্রায় দেড় কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। ওই গোডাউনের মালিক লক্ষ্মীকান্ত প্রধান-কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা। আরও দুই কর্মচারীকে আটক করা হয়েছিল, তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
জানা গেছে, গোপন সূত্রে কোতোয়ালী থানার পুলিশ খবর পায়, জেলা শহর মেদিনীপুরের প্রায় মধ্যস্থলে স্কুলবাজার সংলগ্ন বিবিগঞ্জের একটি বাজি দোকানের ভেতরে, গোডাউনের মধ্যে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি মজুত করা হয়েছে। এরপরই, কোতোয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই দোকানে হানা দেয়। তল্লাশি চালিয়ে অন্তত দেড় কুইন্টাল (১৫০ কেজি) নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দোকানের মালিক লক্ষ্মীকান্ত প্রধান নামে বছর ৩০ এর এক যুবককে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…