Police Administration

Kharagpur: বাইক চুরির মূল পান্ডা হাতেনাতে পাকড়াও পশ্চিম মেদিনীপুরে! ২৭-টি বাইক উদ্ধার করল খড়্গপুর লোকাল থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: বাইক চুরির কিনারা করতে নেমে বড়সড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ (Kharagpur Local Police Station)। এই চক্রের অন্যতম পান্ডা শেখ হানিফ-কে চুরি যাওয়া বাইক সমেত গ্রেফতার করা হল। তার আরেক সাগরেদ আব্দুল মজিদ-কেও গ্রেপ্তার করা হয়েছে। দু’জনের কাছ থেকে এখনও পর্যন্ত ২৭-টি বাইক উদ্ধার করা হয়েছে। দুই বাইক চোরকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। একইসঙ্গে, অভিযোগপত্রে খতিয়ে দেখে বাইক মালিকদের হাতে তাঁদের বাইক তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া বাইকগুলি :

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বাইক চুরির ঘটনা ঘটে চলেছিল। একের পর এক অভিযোগ-ও জমা পড়েছিল খড়গপুর লোকাল থানায়। এরপরই, তদন্ত নেমে এই চক্রের মূল পান্ডা শেখ মতি-কে চুরি যাওয়া একটি বাইক সহ হাতেনাতে পাকড়াও করা হয়। মতি গ্রামীণ থানার পাপরআড়া এলাকার বাসিন্দা। গ্রেফতার করার পর তার কাছ থেকে বেশ কিছু চুরি যাওয়া বাইকের হদিস পায় পুলিশ। শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭-টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে আব্দুল মজিদ নামে আরও একজনকে। আব্দুল গ্রামীণ থানার মাদপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও বড় চক্রের হদিস পাওয়া যায় কিনা তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

উদ্ধার হওয়া বাইক:

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago