Police Administration

Rape Case: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার খোদ পুলিশকর্মী! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল:রক্ষকই ভক্ষক? নাকি ষড়যন্ত্রের শিকার? তদন্ত করবে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তবে, তাৎপর্যপূর্ণ বিষয় হলো ‘অভিযুক্ত’ খোদ একজন পুলিশকর্মী! জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত পলশা গ্রামের বাসিন্দা তথা আনন্দপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল সঞ্জয় পয়রা’র বিরুদ্ধে গত ২৫ মার্চ ধর্ষণের (Rape) লিখিত অভিযোগ জানায়, ওই গ্রামেরই এক গৃহবধূ। খড়্গপুর গ্রামীণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে, সেই সময় অভিযুক্ত সঞ্জয় অন্য জেলায় ডিউটি-তে ছিলেন। তাই, বিভাগীয় নোটিশ ধরানো হলেও, গ্রেফতার করা হয়নি। শুক্রবার তিনি এই জেলায় ফিরলে, জেলা পুলিশের নির্দেশে খড়্গপুর গ্রামীণ থানা তাঁকে গ্রেপ্তার করে। আজ, শনিবার, তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে জানা গেছে।

গ্রেফতার পুলিশকর্মী :

জানা গেছে, পলশা গ্রামের বাসিন্দা, অভিযুক্ত পুলিশ কর্মী সঞ্জয় পয়রা’র ছেলে ওই গ্রামের এক গৃহবধূর কাছে টিউশন পড়তে যেত। গৃহবধূর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক-ই ছিল পুলিশ কনস্টেবল সঞ্জয়ের! এরপর, গত ২৪ মার্চ, পারিবারিক একটি বিষয়ে গৃহবধূ সঞ্জয়ের সাহায্য চায়। সেই সাহায্য করার নাম করে, সঞ্জয় তাঁকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে গৃহবধূর ‘অভিযোগ’। ২৫ মার্চ খড়্গপুর গ্রামীণ থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও, অভিযোগ অস্বীকার করা হয়েছে সঞ্জয় ও তাঁর পরিবারের তরফে। তাঁরা ওই মহিলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। এদিকে, লিখিত অভিযোগ পাওয়ার পরেই জেলা পুলিশ সঞ্জয়-কে ক্লোজ করে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনা ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে!

আনন্দপুর থানা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago