Tragic Death

Accident: বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা! মেদিনীপুর মেডিক্যালে মৃত্যু শালবনীর তরুণ ব্যবসায়ীর, রহস্য ঘনাচ্ছে দুর্ঘটনার কারণ নিয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল:ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু হল যুবকের। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের শালবনী ও সিজুয়া’র মাঝামাঝি ঝাঁ চকচকে গ্রামীণ সড়কে এই রহস্যজনক দুর্ঘটনাটি ঘটে। বাইকে করে শালবনী থেকে নিজের বাড়ি তিলাবনি গ্রামে যাওয়ার পথে, সন্ধ্যা ৭-৭.৩০ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম চিত্ত মাহাত। বয়স আনুমানিক ৩৮-৪০। পুরানো গাড়ি বেচাকেনার ব্যবসা ছিল তাঁর। তরুণ এই ব্যবসায়ীর মৃত্যু-তে শোকস্তব্ধ গোটা এলাকা। সকলেই বলছেন, অত্যন্ত সৎ ও পরোপকারী মানুষ ছিলেন চিত্ত। তবে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে, তার কারণ নিয়ে ধন্ধে সকলেই! পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনাগ্রস্ত অবস্থায়:

স্থানীয় সূত্রে জানা গেছে, শালবনী বাজারের দিক থেকে তিলাবনি-তে বাড়ি ফেরার পথে, বাড়ির অদূরে লালুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে, দুর্ঘটনাটি ঘটতে কেউ দেখেননি! রাত্রি ৮- টা নাগাদ, রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাঁ চকচকে ওই পিচের রাস্তায় পড়ে থাকতে দেখেন এলাকার কিছু মানুষ। সেই সময়ই গাড়িতে করে ফিরছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ। তিনিই নিজের গাড়িতে করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে দেন। খবর দেওয়া হয় শালবনী থানাতেও। এদিকে, মাথায় গুরুতর চোট পাওয়া ওই ব্যবসায়ীর অবস্থার অবনতি হলে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল তাঁকে মেদিনীপুর মেডিক্যালে রেফার করে। পুলিশের উদ্যোগে দ্রুত তাঁকে মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে, শেষরক্ষা হয়নি! মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। আজ, শনিবার, মেদিনীপুর মেডিক্যাল কলেজেই তাঁর ময়নাতদন্ত হবে বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে।

মেদিনীপুর মেডিক্যালে মৃত্যু হল ওই যুবকের:

তাঁর মৃত্যুর খবর আসার পরই, শোকে ভেঙে পড়ে গ্রাম। বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে ছাড়াও দাদা-ভাইয়েরা আছেন। আকস্মিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান সকলেই। এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা ছিল তরুণ এই ব্যবসায়ীর। তাঁরাই বলছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ায় তাঁর পকেটে সব সময় বেশ ভালো পরিমাণে টাকা পয়সা থাকত। তাই, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটানো হতে পারে! পরিবারের পক্ষ থেকে এ নিয়ে শালবনী থানায় তাঁরা লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাইকের একটা দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে অতিরিক্ত গতির কারণে ঝাঁ চকচকে রাস্তায় বাইকের চাকা পিছলে গিয়ে বা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আবার, পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago