Police Administration

Paschim Medinipur: এবার ‘দুয়ারে’ পুলিশ! পশ্চিম মেদিনীপুরে শুরু ‘সংযোগ ও সমাধান’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ মে:এবার ‘দুয়ারে’ পুলিশ। কর্মসূচির পোশাকি নাম ‘সংযোগ ও সমাধান’। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানার পক্ষ থেকে বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রসঙ্গত, জেলা পুলিশের নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা পুলিশ, যেমন- সেফ ড্রাইভ সেভ লাইফ, অঙ্কন প্রতিযোগিতা, মডেল প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি। জেলা পুলিশের নির্দেশে এবার পাড়ায় পাড়ায় বসছে ‘সংযোগ ও সমাধান’। অভিযোগের দ্রুত নিষ্পত্তি বা সমাধান করার উদ্দেশ্যেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে। সাধারণ মানুষ ইতিমধ্যে থানায় সেসমস্ত অভিযোগ করেছেন, কিন্তু তার কোনো সমাধান হয়নি, সেই সব সমস্যার সমাধান করা হবে এই কর্মসূচির মাধ্যমে।

সংযোগ ও সমাধান:

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ঘোড়াতেড়্যা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খড়গপুর লোকাল থানার উদ্যোগে ‘সংযোগ ও সমাধান’ ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে এই থানা এলাকার বহু মানুষের সমস্যা সমাধান করে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, এদিন মোট ১৮টি অভিযোগ জমা পড়েছিল। মূলত সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দ্রুত পুলিশি সহযোগিতা দেওয়ার লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, খড়্গপুর গ্রামীণের এই এলাকা থানা থেকে বহুদূরে। তাই, এলাকার লোকেরা পুলিশে অভিযোগ জানাতে গেলে অসুবিধা হয়। সেই কারণে, আজ এই দূরবর্তী এলাকায় অভিযোগ শোনার জন্য পৌঁছে গিয়েছিল পুলিশ। শুধু খড়্গপুর গ্রামীণ থানা নয়, জেলার শালবনী থানা, কেশপুর থানা সহ বিভিন্ন থানাতেই এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার পক্ষ থেকেই এই কর্মসূচি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago