Criminal Activities

Midnapore: দিনেদুপুরে দুর্ধর্ষ ছিনতাই পশ্চিম মেদিনীপুরের রাজ্য সড়কে! গাড়ির কাঁচ ভেঙে ২০০ গ্রাম সোনা নিয়ে পালাল দুষ্কৃতীরা, তল্লাশি অভিযান পুলিশের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ মে:বাঙ্কের লকার থেকে গয়না বের করে গাড়ির মধ্যে রেখে রাজ্য সড়কের ধারে গাড়ি পার্ক করে অন্য কাজে যেতেই, গাড়ির কাঁচ ভেঙে গাড়ির ভিতরে রাখা সোনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা! দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা এলাকায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। ঘাটাল মহকুমা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ:

জানা যায়, বুধবার দাসপুরের দুই ব্যক্তি একটি প্রাইভেট কারে করে ঘাটাল পুরানো এলআইসি মোড় এলাকায় অবস্থিত স্টেট ব্যাঙ্কের একটি শাখায় যান, নিজেদের গচ্ছিত প্রায় ২০০ গ্রাম (২০ ভরি) সোনা ব্যাঙ্কের লকার থেকে বের করার উদ্দেশ্যে। তারপর, যথারীতি ওই ব্যাঙ্কের লকার থেকে গচ্ছিত সোনা বের করে নিজেদের প্রাইভেট কারের ভেতর রেখে সেখান থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দেন।বাড়ি ফেরার পথে ঘাটাল শহরের কুশপাতা এলাকায় গাড়ি পার্ক করে, গাড়ি লক করে দু’জনে মিলে ওই এলাকায় কোনও একটি কাজে চলে যান। বেশ কিছুক্ষণ পর তাঁরা ফিরে এসে দেখেন, তাঁদের গাড়ির কাঁচ ভাঙা এবং গাড়ির ভিতরে রাখা সোনার গয়না গায়েব! ঘটনায় রীতিমতো হতভম্ব যান তাঁরা এবং দ্রুত ঘাটাল থানায় খবর দেন। খবর পেয়েই ঘাটাল থানার পুলিশ নাকা চেকিং শুরু করেছে ঘাটাল জুড়ে। দাসপুরের দুই ব্যক্তি ব্যাঙ্ক থেকে কেন ২০০ গ্রাম সোনা বের করেছিলেন এবং গাড়ি লক করে কোথায় গিয়েছিলেন, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে রাজ্যসড়কে নাকা চেকিংয়ের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

এই গাড়িতেই হয় ছিনতাই:

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago