Police Administration

Midnapore: রাজ্য জুড়ে ১০৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলির নির্দেশিকা, তালিকায় মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: আরও ১০৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলির নির্দেশিকা জারি করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। তালিকায় আছেন পশ্চিম মেদিনীপুরের ৫ জন পুলিশ ইন্সপেক্টরও। নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি অমিত সিনহা মহাপাত্রকে বদলি করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন রানীগঞ্জ থানায়। অন্যদিকে, দার্জিলিঙের সদর থানার আইসি শুভ্র সান্যালকে বদলি করা হয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানায়।

কোতোয়ালি থানা (মেদিনীপুর):

বিজ্ঞাপন:

এছাড়াও, দাঁতন থানার আইসি তীর্থসারথি হালদারকে বদলি করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর দেবাশিস সরকারকে দাঁতন থানার আইসি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডিআইবি-র ইন্সপেক্টর শেখ আনিসুর রহমানকে বারাসাত পুলিশ জেলার অধীন আমডাঙা থানার আইসি করা হয়েছে। মেদিনীপুর সদরের কোর্ট ইন্সপেক্টর সৌহিক মজুমদারকে দার্জিলিঙের সদর থানার আইসি করা হয়েছে। মেদিনীপুর সদরের ট্রাফিক ইন্সপেক্টর সুদীপ সিং-কে মুর্শিদাবাদের বহরমপুর থানার আইসি করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago