Police Administration

Police Administration: ISO শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি থানা! খড়্গপুরের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা, জানালেন SP

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মুকুটে যুক্ত হল নতুন সম্মান। ধারাবাহিকভাবে ভালো কাজ এবং উন্নত পরিবেশ বজায় রাখার জন্য আইএসও (ISO) সংশাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দু’টি থানা, যথাক্রমে- কেশিয়াড়ি থানা ও গড়বেতা থানা। মঙ্গলবার মেদিনীপুর পুলিশ লাইনে এই দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে সম্মানপত্র তুলে দিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার বলেন, “খুশির খবর রয়েছে আমাদের কাছে। জেলার দু’টি থানা আইএসও সংশাপত্র পেয়েছে। কেশিয়াড়ী ও গড়বেতা ইন্টারন্যাশলান অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ড (International Organization for Standardization) এর সংশাপত্র পেয়েছে। এই শংসাপত্র পাওয়ার জন্য থানা দুটিতে যে ‘স্ট্যান্ডার্ড স্তর’ বজায় রাখা প্রয়োজন, তা খতিয়ে দেখে এই আন্তর্জাতিক শংসাপত্র তুলে দেওয়া হয়েছে সংস্থার তরফে। মানুষের সাথে সম্পর্ক, পরিবেশ, পুলিশ অফিসারদের কাজ কর্ম দেখে এই সম্মান। এর ফলে, জেলা পুলিশও সম্মানিত হয়েছে বিভিন্ন দিক থেকে।”

তুলে দেওয়া হচ্ছে শংসাপত্র:

অন্যদিকে, আগামীকালের (২ মার্চ) ভোট গণনা উপলক্ষে জেলা জুড়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। জেলার ৭-টি পৌরসভার মধ্যে খড়্গপুর পৌরসভার জন্য সবথেকে বেশি পুলিশি ব্যবস্থা করা হচ্ছে বলে দীনেশ কুমার জানিয়েছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার বলেন, “রাজনৈতিক দলগুলির সাথে কথা হয়েছে। ভোট গ্রহনের মতো গণণাতেও কড়া নজরদারি থাকবে। সিনিয়র অফিসারদের নিয়োগ করা হয়েছে৷ খড়্গপুরে বেশি আধিকারিকদের রাখা হচ্ছে। মেদিনীপুরেও থাকছেন বিভিন্ন অফিসাররা। ঘাটালের ক্ষেত্রেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশী সজ্জা থাকছে।” সেই সাথে নির্বাচোনোত্তর পরিস্থিতি মোকাবিলা করতে অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স রুখতেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

শংসাপত্র তুলে দিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago